Advertisement Placeholder

টিকটক বন্ধে মার্কিন কংগ্রেসে বিল পাস

বিশ্ব ডেস্ক   |   সোমবার, ২২ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ১২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টিকটক বন্ধে মার্কিন কংগ্রেসে বিল পাস

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে টিকটক অ্যাপ বন্ধে একটি বিল পাস হয়েছে। শনিবার (২০ এপ্রিল) এ অ্যাপের মালিকানা হস্তান্তর, অন্যথায় নিষিদ্ধের বিধান রেখে বিলটি পাস করা হয়। এই অ্যাপের মালিক চীনের কোম্পানি বাইটড্যান্স।

তরুণদের ভেতর টিকটকের জনপ্রিয়তা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। তাদের অভিযোগ, অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীদের ওপর নজরদারির সুযোগ পাবে চীন। শুধু যুক্তরাষ্ট্রেই টিকটকের ১৭ কোটি ব্যবহারকারী রয়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, টিকটক বেইজিংয়ের অধীনস্থ এবং তাদের প্রচারণার একটি মাধ্যম। অবশ্য এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে চীন ও টিকটক কোম্পানি। যুক্তরাষ্ট্রের বাজারে কোনো কোম্পানির কার্যক্রম পরিচালনা নিষিদ্ধ করে নেওয়া বিরল এই বিল আগামী সপ্তাহে ভোটাভুটির জন্য কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে উত্থাপিত হবে। শনিবার দ্বি-দলীয় সমর্থন পাওয়া বিলটি ৩৬০-৫৮ ভোটের বড় ব্যবধানে পাস হয়।

এদিকে, ২০ এপ্রিল প্রতিনিধি পরিষদে বিলটি পাস হওয়ার পরপরই আপত্তি জানিয়েছে টিকটক। এক বিবৃতিতে এই বিলকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে কোম্পানিটি বলেছে, এতে মতপ্রকাশের অধিকার ক্ষতিগ্রস্ত হবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার