Advertisement Placeholder

সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক সুব্রত চৌধুরী

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৪ মে ২০২৪   |   প্রিন্ট   |   ১৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক সুব্রত চৌধুরী

দুর্ঘটনায় আহত সাংবাদিক সুব্রত চৌধুরী। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটি নিবাসী ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’র সাবেক সহ-সভাপতি, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য লেখক-সাংবাদিক সুব্রত চৌধুরী।

স্থানীয় সময় ১০ মে, শুক্রবার রাত পৌনে একটার দিকে পেনসিলভেনিয়ায় ইন্টারস্টেট ৭৬ হাইওয়েতে তিনি সড়ক দুর্ঘটনায় পতিত হন। একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান শেষে পেনসিলভেনিয়া থেকে তিনি আটলান্টিক সিটিতে নিজ বাসভবনে ফিরছিলেন। তাঁর স্ত্রী এবং কনিষ্ঠ সন্তানও দুর্ঘটনায় আহত হন।

জরুরি সেবা প্রদানকারী সংস্থার লোকজন তাদেরকে উদ্ধার করে স্থানীয় পাওলি হাসপাতালে নিয়ে যান । সেখানে জরুরি চিকিৎসা-সেবা প্রদান করা হয়। সড়ক দুর্ঘটনায় সুব্রত চৌধুরী ডান হাতে মারাত্মকভাবে আঘাত পান। এছাড়া তিনি বাম পায়ে, মাথায় ও কোমরে আঘাত পান। তাঁর স্ত্রী, সন্তানও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন।

সুব্রত চৌধুরী ও তাঁর স্ত্রী বর্তমানে অর্থোপেডিকস বিশেষজ্ঞের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। আগামী দু’একদিনের মধ্যে সুব্রত চৌধুরীর ডান হাতে অস্ত্রোপচারের কথা রয়েছে।
সুব্রত চৌধুরী ও তাঁর পরিবার তাদের দ্রুত আরোগ্য কামনায় সবার আশীর্বাদ ও দোয়া প্রার্থনা করেছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার