Advertisement Placeholder

লসএঞ্জেলেসে ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’র অগ্রগতি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৩ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লসএঞ্জেলেসে ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’র অগ্রগতি

বাংলাদেশী আমেরিকান সোসাইটির সভায় নেতৃবৃন্দ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

বাংলাদেশী আমেরিকান সোসাইটির কার্যনির্বাহী কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ২৪ জুলাই স্থানীয় ইন্ডিয়ানস্ ক্লেপিট রেস্টুরেন্টে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সায়েদুল হক সেন্টু এবং উপস্থাপনায় ছিলেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের আলোচনা সভার মূল আলোচ্য ছিল বাংলাদেশের বন্যা দুর্গতদের সাহায্য এবং বাংলাদেশ কমিউনিটি সেন্টার নির্মাণের অগ্রগতি সম্বন্ধে আলোচনা।
সুনামগঞ্জের বন্যা দুর্গতদের সাহায্য ও সহযোগিতা কিভাবে করা যায় এবং কোন মাধ্যমে করা যায় এই নিয়ে সকল সদস্যের মতামতের ভিত্তিতে তারা একটি সিদ্ধান্ত গ্রহন করেন।

আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটি সেন্টার নির্মাণের সাফল্যজনক অগ্রগতির বিষয়ে কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার রানা হাসান মাহমুদ এর তথ্য সম্বলিত বার্তা লসঅ্যাঞ্জেলসে বসবাসরত প্রবাসীদের জন্য একটি বড় খুশির খবর।
বিশদ বিবরণ থেকে জানা যায় লসঅ্যাঞ্জেলেস সিটির যথাযথ বিভাগ থেকে বাংলাদেশি আমেরিকান সোসাইটি (ব্যাস) কে বাংলাদেশ কমিউনিটি সেন্টারের সাথে সিনিয়র সিটিজেন আবাসস্থল বানানোর জন্য জমি অধিগ্রহণে তাদের নির্ধারিত জায়গা থেকে পরিদর্শন করে একটি জায়গা নির্ধারণ করার আহ্বান জানান।
উপদেষ্টা রানা হাসান মাহমুদ, প্রেসিডেন্ট সায়েদুল হক সেন্টু ও ভাইস প্রেসিডেন্ট রফিকুল ইসলাম লসঅ্যাঞ্জেলেস সিটি কর্তৃপক্ষের দেয়া তিনটি জায়গা পরিদর্শন করেন এবং আরো কিছু জায়গা পরিদর্শন করবেন। তারপর তারা জায়গা নির্দিষ্ট করণে সিদ্ধান্ত নেবেন বলে আশা ব্যক্ত করেন।
আলোচনা সমাপ্তিতে প্রেসিডেন্ট সায়েদুল হক সেন্টু বাংলাদেশ কমিউনিটির রাজনৈতিক-সামাজিক সংগঠনসহ সকল ব্যক্তিবর্গের কাছে এ ব্যাপারে সদয় থাকার জন্য উদাত্ত আহ্বান জানান এবং সকল সদস্যের মতে বাংলাদেশ কমিউনিটির সকল ব্যক্তিবর্গ সব ভেদাভেদ ভুলে গিয়ে এগিয়ে এলে এ ব্যাপারে শতভাগ সফলতা অর্জন করা যাবে বলে ধারণা করা যাচ্ছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার