
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৫ অগাস্ট ২০২২ | প্রিন্ট | ২১৩ বার পঠিত | পড়ুন মিনিটে

শোক দিবসের সভায় বক্তব্য দিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগ কর্তৃক “জাতীয় শোক দিবস” উপলক্ষে ১৩ আগষ্ট এক দোয়া মাহফিল ও আলোচনা সভা স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযাদ্ধা নান্নু আহমেদের সভাপত্বিতে ও সাবেক সাধারন সম্পাদক মুজিব উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান।
সভায় আরো উপস্থিত ছিলেন লিটন খান, রানা খান, বুলবুল চৌধুরী, একরামুল ইসলাম ভুইয়া, এডভোকেট এম রহমান জহির, সালমা রহমান মিনু, বীর মুক্তিযোদ্ধা বুলবুল চৌধুরী, উসমান চৌধুরী অপু, আনোয়ার খান দিপু, তৌহিদুল ইসলাম খান, শেখ আহমেদ বাবুল, সাজ্জাদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নাছের, ডাক্তার আরজু, জেমী খান, ডলি আহমেদ, মীম খান, ডা: রবি প্রমুখ।
সভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল আমিন মসজিদের ইমাম ড. কে নুরানী! এতে মূলধারার রাজনীতিক ডেমোক্রেট পার্টির নেতা জুনায়েদ আক্তার, ফ্লোরিডা থেকে কংগ্রেস প্রার্থী হাসান জাহাঙ্গীরও ছিলেন।
বঙ্গবন্ধুকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করে সালমা রহমান মিনু। সভার মূল বক্তা এম ফজলুর রহমান বলেন, ‘৭১ ও ‘৭৫ এর ষড়যন্ত্রকারীরা বসে নেই।
ওরা আজ দেশ বিদেশে জননেত্রী শেখ হাসিনা ও তার সরকারে বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। বাংলাদেশে যে কোন মূল্যে অস্থিরতা সৃষ্টি করতে তারা মরিয়া। সভায় বক্তারা প্রবাসের সকলকে বৈধ উপায়ে দেশে টাকা পাঠানোর জন্য আহবান জানান।



