Advertisement Placeholder

ইউনিভার্সিটি অব সাউথ অ্যালাবামার ফ্যাকাল্টি সিনেটের প্রেসিডেন্ট ড. আরিফ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩১ মে ২০২২   |   প্রিন্ট   |   ১১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইউনিভার্সিটি অব সাউথ অ্যালাবামার ফ্যাকাল্টি সিনেটের প্রেসিডেন্ট ড. আরিফ

প্রথম বাংলাদেশি হিসেবে যুক্তরাষ্ট্রের ‘ইউনিভার্সিটি অব সাউথ অ্যালাব্যামা’র ফ্যাকাল্টি সিনেটের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন ড. দেলোয়ার হোসেন আরিফ। ভিনদেশি এবং অশ্বেতাঙ্গ শিক্ষকদের মধ্যে তিনিই প্রথম এ পদে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন। প্রসঙ্গত, ফ্যাকাল্টি সিনেট শিক্ষকদের দাবি দাওয়া এবং সুযোগ সুবিধা সংক্রান্ত নানা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে কাজ করে।

ড. দেলোয়ার এ বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বিভাগের ডিজিটাল সাংবাদিকতার একজন সহযোগী অধ্যাপক। একই সঙ্গে তিনি সাংবাদিকতা বিভাগের প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে কাজ করছেন।

ব্রাহ্মণবাড়িয়ার কালিকচ্ছে জন্ম নেয়া ড. দেলোয়ারের বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলিম বাদশা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা এবং রয়টার্সে কাজ করেন। ২০০৮ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর আগে ড. দেলোয়ার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার