Advertisement Placeholder

যুক্তরাষ্ট্রের আলাবামায় হাইওয়েতে ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

প্রতিদিন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রের আলাবামায় হাইওয়েতে ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রে একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে নিহত হয়েছেন অন্তত ২ জন। দেশটির দক্ষিণাঞ্চলীয় আলাবামা অঙ্গরাজ্যের একটি মহাসড়কে স্থানীয় সময় বুধবার (১৫ ফেব্রুয়ারি) সামরিক ব্ল্যাক হক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে প্রাণহানির এই ঘটনা ঘটে। খবর এএফপি এবং সংবাদমাধ্যম এবিসি নিউজ।

টেনেসি ন্যাশনাল গার্ডের এক বিবৃতিতে বলা হয়, বিধ্বস্ত ওই সামরিক হেলিকপ্টারটি ছিল টেনেসি ন্যাশনাল গার্ডের। এটি প্রশিক্ষণ ফ্লাইট ছিল। প্রশিক্ষণের সময় হেলিকপ্টারটি হান্টসভিল শহরের কাছে দুপুরের দিকে বিধ্বস্ত হয়।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড হলো রাষ্ট্রভিত্তিক সামরিক বাহিনী যা মার্কিন সামরিক বাহিনীর রিজার্ভের অংশ। এ বাহিনীকে জরুরি ফেডারেল মিশনের জন্য সক্রিয় করা হয়ে থাকে।

টেনেসির অ্যাডজুট্যান্ট জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল ওয়ার্নার রস এক বিবৃতিতে বলেন, হেলিকপ্টার দুর্ঘটনায় টেনেসি ন্যাশনাল গার্ডের দুই সদস্যের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। হৃদয়বিদারক এই ঘটনায় নিহতদের পরিবারের জন্য আমরা প্রার্থনা করি এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানাই।’

আলাবামা আইন প্রয়োগকারী সংস্থার মতে, আলাবামা-টেনেসি সীমান্তের কাছে ম্যাডিসন কাউন্টির বুরেল রোডের মোড়ের কাছে ৫৩ নম্বর হাইওয়েতে এই দুর্ঘটনাটি ঘটেছে।

ন্যাশনাল গার্ডের মুখপাত্র রবার্ট কারভার এক বিবৃতিতে বলেছেন, ‘হেলিকপ্টার বিধ্বস্তের সম্ভাব্য কারণ উল্লেখ করার উপযুক্ত সময় এখন নয়। সমস্ত সামরিক বিমান দুর্ঘটনার মতো এই ঘটনাটিও তদন্ত করা হবে। আইন প্রয়োগকারী সংস্থা এবং দুর্ঘটনাস্থলে কাজ করা কর্মীদের সহায়তা করবে ন্যাশনাল গার্ড।’

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার