Advertisement Placeholder

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা টুকুর ডক্টরেট ডিগ্রি লাভ

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা টুকুর ডক্টরেট ডিগ্রি লাভ

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুব বিষয়ক সম্পাদক এবং জেবিবিএর সভাপতি মাহাবুবুর রহমান টুকু স্টেট ইউনিভার্সিটি অব শেফিল্ড থেকে ‘বিজনেস এডমিনিস্ট্রেশন ইন এন্টারপ্রিনিউর’ বিষয়ে ডক্টরেট ডিগ্রি করেছেন। ১৫ ফেব্রুয়ারি ভার্সিটি কর্তৃপক্ষ ডক্টরেট ডিগ্রির সার্টিফিকেট প্রদান করেছেন। উল্লেখ্য, নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে স্মৃতি ফাশন, স্মৃতি মানি ট্র্যান্সফারসহ বেশ কটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট এবং সিইও টুকু বরগুনা জেলার পাথরঘাটার সন্তান।

এম এ এলএলবি করার পর টুকু নেপাল ও মালয়েশিয়ায় কম্প্যুটার প্রগ্রামার (বিজনেস এ্যান্ড ডেভেলপমেন্ট) কোর্স করেন। এর আগে নিজ এলাকায় মাছের ঘের দেয়ার সময় ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। মাছ চাষের মাধ্যমে ঋণের সে অর্থ পরিশোধের পর এলাকার ক্ষুদ্র চাষীদের মধ্যে যারা উদ্যমী তাদেরকে টাকা ধার দেন এবং সেই টাকায় অনেকে স্বাবলম্বী হয়েছেন। অর্থাৎ নিজে উদ্যোক্তা থেকে লেন্ডার হয়েছিলেন যুক্তরাষ্ট্রে আসার আগে। সেই অভিজ্ঞতার আলোকে উপরোক্ত ইউনিভার্সিটিতে থিসিস জমা দেন এবং ৪ সেমিস্টারে ২১টি কোর্স সম্পন্ন করেছেন।

ডক্টরেট ডিগ্রির সার্টিফিকেট পেয়ে উৎফুল্ল টুকু, তার স্ত্রী জেরিন তাসনিম রহমান-সহ পরিবারের সকলেই। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি গত কয়েক বছর বহুজাতিক এক সমাজে ব্যবসার অভিজ্ঞতায় নিজ দেশের উদ্যমী-উদ্যোক্তাগণেরও সেবা দিতে চান বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারির পুত্র টুকু। টুকু দম্পতি এজন্যে সকলের দোয়া চেয়েছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার