Advertisement Placeholder

ফ্লোরিডা ষ্টেট বিএনপির সম্মেলন, সভাপতি ইমরান সম্পাদক ইলিয়াস

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৫ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফ্লোরিডা ষ্টেট বিএনপির সম্মেলন, সভাপতি ইমরান সম্পাদক ইলিয়াস

সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার ও সেক্রেটারি মো: ইলিয়াস খান। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

ফ্লোরিডা বিএনপির মিলনমেলা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ১২ মার্চ রবিবার। এতে প্রধান অথিতি হিসেবে ভার্চুয়ালে যোগদান এবং উদ্বোধন করেন উত্তর ও দক্ষিন আমেরিকার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
আনোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সিনিয়র নির্বাচন কমিশনার এবং ফ্লোরিডা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি দিনাজ খান,
নির্বাচন কমিশনার ও সাবেক সভাপতি আব্দুর রশিদ খান হারুন, সাবেক সাধারণ সম্পাদক আরিফ আহমেদ আশরাফ। সভাপত্বিত করেন সংগঠনের আহবায়ক
বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার এবং অনুষ্ঠান পরিচালনা করেন
সদস্য-সচিব ইলিয়াস খাঁন।
লতিফুর রহমান শরীফের কোরান তেলওয়াতের মাধ্যমে সম্মেলন শুরু হয়। এরপর জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মাধ্যমে আমেরিকা, বাংলাদেশ ও বিএনপির পতাকা উত্তোলনের সাথে সাথে প্রধান অতিথির উপস্থিতিতে নির্বাচন কমিশনারগণ ফ্লোরিডা বিএনপির নেতা কর্মী ও সমর্থকগণের সাথে আলোচনা, সমঝোতা, উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ ও পরোক্ষ ভোটে বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার সভাপতি, রফিকুল হক সিনিয়র সহ-সভাপতি, মো: ইলিয়াস খান সাধারন সম্পাদক , শহীদ খান ফিরোজ সিনিয়র যুগ্ম সম্পাদক ও মো: মহসিন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন । কমিটির অপর সদস্য-কর্মকর্তারা মনোনীত হবেন এই ৫ জনের সমন্বয়ে। এরপরই ফ্লোরিডা বিএনপির সদস্যবৃন্দ লাল গোলাপ দিয়ে তাদেরকে বরণ করে নেন। এতে ৭ শতাধিক সমর্থক নেতা কর্মী ছিলেন। উৎসবের আমেজে নয়া কমিটির সকলের মধ্যে খাবার বিতরনের সাথে মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান হয়। এ উপলক্ষে প্রদত্ত বক্তব্যে বিএনপির সিনিয়র নেতা দিনাজ খান বলেন, নয়া কমিটির মূল দায়িত্ব হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের সমর্থনে আন্তর্জাতিক জনমত গঠনে সরব হওয়ার পাশাপাশি ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম রচনায় মনোনিবেশ করা। আমরাও তেমন প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাবো।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার