Advertisement Placeholder

দুর্বৃত্ত গ্রেফতার না হওয়ায় কম্যুনিটিতে ক্ষোভ : দুর্বৃত্তের পিটুনিতে ফিলাডেলফিয়ায় বাংলাদেশি উবার-চালকের মৃত্যু

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   মঙ্গলবার, ০৯ মে ২০২৩   |   প্রিন্ট   |   ৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুর্বৃত্ত গ্রেফতার না হওয়ায় কম্যুনিটিতে ক্ষোভ : দুর্বৃত্তের পিটুনিতে ফিলাডেলফিয়ায় বাংলাদেশি উবার-চালকের মৃত্যু

দুর্বৃত্তের বেধড়ক পিটুনিতে বাংলাদেশি উবার চালক আরিফুল হক জেমস (৩১) নামে এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে। পেনসিলভেনিয়াস্থ ট্রাই-কাউন্টি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোজাম্মেল হক তোজার জেষ্ঠ্যপুত্র জেমসকে মৃতপ্রায় অবস্থায় লিহাই এবং ইসিংটন এলাকা থেকে ফিলাডেলফিয়ার পুলিশ উদ্ধার করে শুক্রবার রাতে টেম্পল হাসপাতালে ভর্তি করে। পরদিন শনিবার জেমসের বাবাকে ফোন করে জানানো হয় এ ধরনের পরিস্থিতির তথ্য। সাথে সাথে পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরসহ কম্যুনিটির নেতৃস্থানীয়রা হাসপাতালে যান। সে সময় জেমসের নিথর দেহ দেখেন তারা হাসপাতালের বেডে। তবে তখোনও তার শরীরের কোন কোন অংশ নাড়াচাড়া করতে দেখেছেন সকলে। এমনি অবস্থায় সোমবার ৮ মে অপরাহ্নে চিকিৎসকরা জেমসের স্বজনকে জানান যে, জেমস আর বেঁচে নেই। তার মাথায় প্রচন্ড আঘাত ছিল। রক্তক্ষরণ হয়েছে প্রচুর। তাকে বাঁচানো সম্ভব হলো না।

ফিলাডেলফিয়া সিটি সংলগ্ন আপার ডারবির বাসিন্দা জেমসের বাবার বাড়ি রংপুরে এবং কয়েক মাস আগে রংপুরে গিয়ে বিবাহ-বন্ধনে আবব্ধ হয়েছেন জেমস। তার স্ত্রী ইমিগ্র্যান্ট ভিসায় যুক্তরাষ্ট্রে আসার অপেক্ষায় ছিলেন।

আওয়ামী লীগ নেতা আবু তাহের জানান, জেমসের একটি মাত্র ছোট ভাই কলেজে পড়ছেন। একমাত্র বোনের বিয়ে হয়েছে কয়েক বছর আগে। বাবার সংসারে সহযোগিতার জন্যে জেমস উবার চালাতেন। সর্বশেষ শুক্রবারও উবার চালানো অবস্থাতেই দুর্বৃত্তরা তাকে মেরে ফেললো বলে মনে করা হচ্ছে। লাশের ময়না তদন্ত শেষে মঙ্গলবার জেমসের বাবার কাছে হস্তান্তরের কথা। সে সময় আরো বিস্তারিত জানা যাবে জেমসের মৃত্যুর কারণ। তবে সোমবার রাত পর্যন্ত পুলিশ কাউকে শনাক্ত করতে পারেনি এই হত্যাকান্ডের সাথে জড়িতদের। এ নিয়ে কম্যুনিটিকে ক্ষোভের সঞ্চার ঘটেছে।

উল্লেখ্য, পেনসিলভেনিয়া স্টেটে কর্মরত বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভারদের সংগঠন ‘বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র (বিটিএসপি) সাবেক সভাপতি তোজাম্মেল হক তোজার পুত্রের হত্যাকান্ডের রহস্য এবং ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বিটিএসপির সভাপতি আজম মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মনসুর আলী মিঠু, প্রচার সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলাম, পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের-সহ কম্যুনিটির নেতৃবৃন্দ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার