
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৬ মে ২০২৩ | প্রিন্ট | ৬৩ বার পঠিত | পড়ুন মিনিটে

জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে শুরু অভিষেক-উৎসব। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
বাংলাদেশের আসন্ন নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীগণকে বিজয়ী করতে ফ্লোরিডা আওয়ামী লীগের শক্তিশালী একটি টিম বাংলাদেশে প্রেরণের সিদ্ধান্ত গ্রহণের মধ্যদিয়ে ১৩ মে শনিবার ‘ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগ’র নতুন কমিটি অভিষিক্ত হলো। এ উপলক্ষ্যে এক আলোচনা সভা লানটানা শহরের ‘আমেরিকান জার্মান ক্লাবে’ সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুজিব উদ্দীনের পরিচানায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান তার বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশ জাতীয় সংসদের আসন্ন নির্বাচনটি ঐতিহাসিক কারণেই খুবই গুরুত্বপূর্ণ। চলমান উন্নয়ন-অভিযাত্রা অব্যাহত রাখার স্বার্থে আবারো বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আওয়ামী লীগকে বিজয় দিতে হবে। এজন্যে প্রবাসের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নৌকার প্রার্থীগণের নির্বাচনী তহবিল সংগ্রহে ভুমিকা রাখার পাশাপাশি আত্মীয়-স্বজনকে উদ্বুদ্ধ করতে হবে।
সভার প্রধান বক্তা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক নিজাম চৌধুরী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের তথ্য উপস্থাপন করে বলেন, বাংলাদেশ এখন সারাবিশ্বের বিস্ময়। উন্নয়নে রোল মডেল। এসব কারণেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও বাংলাদেশের নেতা শেখ হাসিনাকে লেখা চিঠিতে ‘জয় বাংলা’ উল্লেখ করেছেন। আগামী নির্বাচনে ‘জয় বাংলা’ স্লোগানে উজ্জীবিত হয়েই সকলকে নৌকার পক্ষে কাজ করতে হবে।
বিশেষ অতিথি সংগঠনের অন্যতম সহ-সভাপতি ডা: মোহাম্মদ আলী মানিক বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা তথা স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রসঙ্গত: উল্লেখ্য, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ করে এই সভার বক্তারা বলেছেন, ফ্লোরিডা আওয়ামী লীগের বর্তমান কমিটির অনুমোদন দিয়েছেন সভাপতি শেখ হাসিনার নির্দেশে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এটি জেনেও সিদ্দিকুর রহমান পাল্টা কমিটির অবতারণা করে কার পারপাস সার্ভ করছেন-সে প্রশ্নও রেখেছেন কয়েকজন বক্তা।
এতে আরো বক্তব্য রাখেন ষ্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি নাফিজ জুয়েল, এম রহমান জহির, যুগ্ম-সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম খান, সম্পাদক মন্ডলির সদস্য মিম খান , এরিনা খান, আসমা আক্তার রুবি, আয়শা সিদ্দীক প্রমুখ। নতুন কমিটির সকলকে বাংলাদেশের স্বার্থ নিয়ে মার্কিন প্রশাসনে দর-কষাকষির জন্যে ডেমক্র্যাটিক পার্টির সাথে জোরালো সম্পর্ক গড়ার আহবান জানিয়ে বক্তব্য রাখেন ডেমক্র্যাটিক পাটির নেতা জুনায়েদ আক্তার।
সভায় নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি সালমা রহমান মিনু, ইঞ্জিনিয়ার একরামুল ভুইয়া, রানা খান, লিটন খান, ওসমান চৌধুরী অপু, যুগ্ম-সাধারন সম্পাদক আনোয়ার খান দিপু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, ইফতেখার হোসেন রিংকু, মহিলা আওয়ামী লীগের সভাপতি জিমি খান, যুব মহিলা লীগের সভাপতি চেমন উদ্দীন প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাদ উদ্দীন। বেলুন উড়িয়ে ‘জয়-বাংলা’, জয় বঙ্গবন্ধু শ্লোগানে মুখর পরিবেশে অতিথিবৃন্দ অভিষেক-পর্ব উদ্বোধন করেন।
শেষে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন রুবি রউফ, বাপ্পি, ও মনি আব্বাস। সালমা রহমান মিনুর পরিচালনায় গীতিআলেখ্য ‘সেনার তরী’ পরিবেশিত হয়। এতে অংশগ্রহন করেন মিম, এরিনা, দিপু, ফুয়াদ, পল্লব, আয়শা, জেমি, ডলি, লিনা, রুবি রউফ।



