Advertisement Placeholder

বাংলাদেশি শিক্ষার্থী রোহানের অসাধারণ কৃতিত্ব

নিজস্ব প্রতিনিধি   |   শনিবার, ২০ মে ২০২৩   |   প্রিন্ট   |   ১৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশি শিক্ষার্থী রোহানের  অসাধারণ কৃতিত্ব

ক্যালিফোর্নিয়ায় ঐতিহ্যবাহী পুমোনা কলেজের অ্যাকাডেমিক ও সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভ’ত আমেরিকান শিক্ষার্থী রোহান আহমেদ। মেধাবৃত্তিতে রোহান বিশেষ কৃতিত্বের সাথে কলেজ-গ্র্যাজুয়েশন করলেন অর্থনীতিতে। রোহান ক্লাস ও পরীক্ষায় কৃতিত্বের পাশাপাশি কলেজের সিনিয়র ক্লাসের প্রেসিডেন্ট হিসেবে ফান্ড রেইজিংসহ বিভিন্ন ক্ষেত্রেও অসামান্য অবদান রেখেছেন।
কলেজের ৪৫০ শিক্ষার্থীর গ্র্যাজুয়েশন উপলক্ষ্যে ১৪ মে সমাবর্তন অনুষ্ঠিত হয়। সেখানে কলেজ কর্তৃপক্ষ ও একাডেমিক কাউন্সিলের বাইরে মেধাবী ও প্রতিনিধিত্বশীল শিক্ষার্থী হিসেবে বক্তব্য রাখেন রোহান আহমেদ।
উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে প্রায় দুই হাজার উপস্থিতির মধ্যে রোহানই ছিলেন একমাত্র বক্তা। রোহান আহমেদ চ্যানেল আই এর যুক্তরাষ্ট্র অফিস প্রধান রাশেদ আহমেদ এবং তরঙ্গ হোম কেয়ারের সত্তাধিকারী নিলুফা শিরিনের কনিষ্ঠপুত্র।

পুমোনা কলেজে গ্র্যাজুয়েশেনের আগে ২০২১ সালে রোহান হার্ভার্ড বিজনেস স্কুল থেকে রিসার্চ এবং মার্কেটস অব অর্গানাইজেশন বিষয়ে বিশেষ কোর্স সম্পন্ন করেন। কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্যরা পৃথক পৃথক বক্তব্যে রোহান আহমেদের মেধা, সাংগঠনিক দক্ষতাসহ নানা বিষয়ে প্রশংসা করেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার