
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৯ জুন ২০২৩ | প্রিন্ট | ৫৬ বার পঠিত | পড়ুন মিনিটে

চ্যাম্পিয়নশীপ এওয়ার্ড হাতে বাংলাদেশি খেলোয়াড়রা। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
বাংলাদেশ, ভারত, চীন ও কোরিয়ার চৌকষ ৬০ টিমের অংশগ্রহণে ২৮-২৯ মে দুদিনব্যাপী অনুষ্ঠিত ‘মাসুম রিয়েল্টি ব্যাডমিন্টন টুর্নামেন্ট’এ বাংলাদেশী খেলোয়াড়রাই চ্যাম্পিয়নশিপে ট্রফি লাভ করেছেন। মিশিগান স্টেটে ওয়ারেন সিটির ওয়ারেন এ্যাথলেটিক ক্লাবে মাসুম রিয়েল এ্যাস্টেট গ্রুপের আয়োজনে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই টুর্নামেন্ট প্রিমিয়ার, এডভান্স, ইন্টারমিডিয়েট ও বিগেইনার নামে চার ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। ৬০ টিমের মধ্যে ছিল প্রিমিয়ার গ্রুপে-১২, এডভান্স গ্রুপে ২৪ এবং বিগেনার গ্রুপে ২৪ টিম। উপস্থিত দর্শকগণ টুর্নামেন্টের উজ্জীবনী সৌন্দর্যে কর্মদিবসের কর্মপ্রবাহের ক্লান্তি ঝরিয়েছেন মুহুর্মুহু উল্লাস ধ্বনির মধ্য দিয়ে।
তুমুল প্রতিযোগিতা শেষে প্রিমিয়ার গ্রুপ থেকে খালেদ ও মঙ্গল চ্যাম্পিয়ন এবং অনুপ ও জেং রানারআপ,
এডভান্স গ্রুপ থেকে সাইনুল ও ইমরান চ্যাম্পিয়ন এবং জাকারিয়া ও তায়েফ রানারআপ,
ইন্টারমিডিয়েট গ্রুপের সাজিব ও রেজওয়ান চ্যাম্পিয়ন এবং ফরহাদ ও অপু রানারআপ, বিগেইনার গ্রুপে আরিফ ও হাসান চ্যাম্পিয়ন এবং শাকিল ও কাইয়ম রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন।



