Advertisement Placeholder

ফ্লোরিডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি চাঁদনীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৩ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফ্লোরিডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি চাঁদনীর মৃত্যু

বাবা খুশবু আলমের সাাথে চাঁদনী। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

কর্মস্থল সেন্ট ম্যারি হাসপাতাল থেকে গাড়ি চালিয়ে ১১ জুন সন্ধ্যা ৭টায় বাসায় ফেরার সময় দ্রুতগামি আরেকটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা গেছেন বাংলাদেশি আমেরিকান খুশনূর আলম চাঁদনী (৩২)। ফ্লোরিডার ওয়েস্ট পামবীচ এলাকায় মহাসড়ক আই-৯৫ এ মর্মান্তিক এই দুর্ঘটনার জন্যে দায়ী গাড়ির চালকসহ ৫ প্যাসেঞ্জারের সকলেই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে পুলিশ জানায়।

উল্লেখ্য, চাঁদনী হচ্ছেন উত্তর আমেরিকার জনপ্রিয় তবলা বাদক খুশবু আলমের একমাত্র কন্যা। চাঁদনী ৬ বছর যাবত সেন্ট ম্যারি হাসপাতালে রেজিস্টার্ড নার্স হিসেবে চাকরি করছিলেন। একমাত্র কন্যার মৃত্যুর সংবাদ পেয়েই নিউইয়র্ক থেকে সস্ত্রীক ফ্লোরিডায় ছুটে গেছেন খুশবু আলম। সেখান থেকে টেলিফোনে এ সংবাদদাতাকে তিনি জানান, সন্ধ্যা ৬টার সময়েও টেক্সটে কথা হয়েছে মেয়ের সাথে। তার এক ঘন্টা পরই আমাদের মায়া ত্যাগ করে চাঁদনী চলে গেছেন ঘাতকের গাড়ির ধাক্কায়। চাঁদনীর জানাযা অনুষ্ঠিত হবে বুধবার ওয়েস্ট পামবীচের একটি মসজিদে এবং সেখানেই দাফনের প্রস্তুতি চলছে বলেও জানালেন খুশবু। উল্লেখ্য, খুশবু ছিলেন অবিবাহিতা। তার আত্মার মাগফেরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন খুশবু আলম।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার