
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩ | প্রিন্ট | ১৭৮ বার পঠিত | পড়ুন মিনিটে

পেনসিলভেনিয়া স্টেট কমিটি গঠনের সভায় কথা বলছেন যুক্তরাষ্ট্র জাসাসের আহবায়ক ইঞ্জিনিয়ার সায়েম রহমান। পাশে জাহাঙ্গির সোহরাওয়ার্দি(ডানে)। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)’র যুক্তরাষ্ট্র শাখাকে ঢেলে সাজানোর অভিপ্রায়ে এবং জাসাস জাতীয় নির্বাহী কমিটির আহবায়ক জননেতা হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রুকনের হাত শক্তিশালী করার লক্ষ্যে নানা কার্যক্রম চলছে বহুজাতিক এ সমাজে। তারই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র জাসাস পেনসিলভেনিয়ায় স্টেট কমিটি গঠনের উদ্যোগ নিয়ে ২০ আগস্ট রবিবার পেনসিলভেনিয়া স্টেট বিএনপির সভাপতি শাহ ফরিদের সহযোগিতায় অন্তরঙ্গ পরিবেশে আলাপ আলোচনা অনুষ্ঠিত হয়।
সে সময় সুপার ফাইভের একটি তালিকা লিপিবদ্ধ করা হয়েছে এবং যুক্তরাষ্ট্র জাসাস খুব শীঘ্রই এই সুপার ফাইভের সমন্বয়ে গঠিত পূর্ণাঙ্গ কমিটিকে অনুমোদন দেওয়ার প্রস্তুতি নিয়েছে। এই সভায় ছিলেন পেনসিলভেনিয়া স্টেট বিএনপির সভাপতি শাহ ফরিদ, যুক্তরাষ্ট্র জাসাসের আহবায়ক ইঞ্জিনিয়ার সায়েম রহমান এবং সদস্য সচিব জাহাঙ্গির সোহরাওয়ার্দি। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন পেনসিলভেনিয়া স্টেট বিএনপির নেতৃবৃন্দ, নোয়াখালী ফোরামের নেতৃবৃন্দ এবং প্রস্তাবিত জাসাস পেনসিলভেনিয়া স্টেট কমিটির নেতৃবৃন্দ। পেনসিলভেনিয়া স্টেট কমিটির সম্ভাব্য সভাপতি এবং নেতৃবৃন্দকে যুক্তরাষ্ট্র জাসাসের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে কেন্দ্রীয় কমিটির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে সাংগঠনিকতৎপরতা চালিয়ে যাবার উদাত্ত আহবান জানান ইঞ্জিনিয়ার সায়েম রহমান ও জাহাঙ্গির সোহরাওয়ার্দি। এ সময় প্রদত্ত বক্তব্যে ইঞ্জিনিয়ার সায়েম রহমান বলেন, কেয়ারটেকার সরকারের দাবিতে বাংলাদেশে চলমান আন্দোলনের সমর্থনে আন্তর্জাতিক জনমত গঠনে যুক্তরাষ্ট্রে আমরা কাজ করছি। তাকে আরো বেগবান করতে জাসাসের বিভিন্ন স্টেট কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।



