Advertisement Placeholder

ফ্লোরিডায় হ্যারিকেন ইদালিয়ার আঘাত, নিহত অন্তত ৩

প্রতিদিন ডেস্ক   |   বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফ্লোরিডায় হ্যারিকেন ইদালিয়ার আঘাত, নিহত অন্তত ৩

মেক্সিকো উপসাগরে সৃষ্ট শক্তিশালী হ্যারিকেন ইদালিয়া যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের আশঙ্কা, এই ঝড়ে রাজ্যের বিগ বেন্ড অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেখানকার অনেক এলাকা হ্যারিকেনের প্রভাবে সৃষ্ট হওয়া জলোচ্ছ্বাসের পানিতে প্লাবিত হয়েছে। বুধবার (৩০ আগস্ট) সকালে ফ্লোরিডায় ধ্বংসলীলা চালানোর পর ঘূর্ণিঝড়টি জর্জিয়া রাজ্যের দক্ষিণাঞ্চলের দিকে চলে যায়। সেখানে ঝড়টির কারণে প্রচুর বৃষ্টিপাত হয়। এদিকে, হ্যারিকেন ইদালিয়ার আঘাতে সর্বশেষ খবর পর্যন্ত অন্তত তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়া বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন রাজ্যের তিন লাখের বেশি বাসিন্দা। খবর সিএনএন, এএফপি।

খবরে বলা হয়েছে, ফ্লোরিডায় হ্যারিকেন ইদালিয়া কী কী প্রভাব ফেলেছে এখন সেটি জানার চেষ্টা করছে কর্তৃপক্ষ। অপরদিকে আরেক রাজ্য জর্জিয়ায় হ্যারিকেনের কারণে পানিবন্দি হওয়া মানুষকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, সমুদ্রের পানি মহাসড়কগুলোতে চলে এসেছে এবং সাধারণ মানুষের বাড়ি-ঘর তলিয়ে গেছে।

ঘূর্ণিঝড় আঘাত হানার পরপরই পানিবন্দি মানুষকে উদ্ধারে বোট নিয়ে টহল দিতে থাকেন উদ্ধারকারীরা। এ সময় জর্জিয়ার বিভিন্ন স্থান থেকে কয়েকশ মানুষকে উদ্ধার করা হয়।

মেক্সিকো উপসাগরের পানি উষ্ণ হওয়ায় এই হ্যারিকেনটি সর্বোচ্চ শক্তিতে রূপ নিয়েছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় সাইক্লোন সেন্টার। হ্যারিকেনটি যখন উপকূলে আঘাত হানে তখন সেখানে প্রচুর বৃষ্টিপাত হয়।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে হ্যারিকেনটি ফ্লোরিডা অতিক্রম করে চলে যায় বলে জানান রাজ্যের গভর্নর রন ডিসান্তিস। যদিও সন্ধ্যার দিকে রাজ্যের উত্তর দিকে ঝড়টি তাণ্ডব চালাচ্ছিল। এরপর এই ঘূর্ণিঝড়টির মূল কেন্দ্রটি জর্জিয়ায় প্রবেশ করে। যেহেতু হ্যারিকেনটির প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, ফলে সেখানে বন্যা ও ভূমিধস দেখা যেতে পারে। এই ঝড়টি ক্যাটাগরি-৪ শক্তি নিয়ে ফ্লোরিডায় আঘাত হানলেও জর্জিয়ায় প্রবেশের সময় এটি সাধারণ গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার