Advertisement Placeholder

ব্রাজিলের আমাজন প্রদেশে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ১৪

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাজিলের আমাজন প্রদেশে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ১৪

ব্রাজিলের আমাজন রাজ্যে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৪ জনের প্রাণহানি ঘটেছে। রাজ্যের রাজধানী মানাউস থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরের বার্সেলস প্রদেশে ১৬ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে। খবর রয়টার্স।

আমাজনের গভর্নর উইলসন লিমা এক্স (টুইটার) পোস্টে বলেছেন, ‘১৬ সেপ্টেম্বর বার্সেলসে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১২ যাত্রী ও দুজন ক্রু নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করছি।’

এয়ারলাইন কোম্পানি ‘দ্য মানাউস অ্যারোট্যাক্সি’ উড়োজাহাজ বিধ্বস্তের তথ্য নিশ্চিত করলেও এ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

উড়োজাহাজটিতে যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন বলে ব্রাজিলের সংবাদমাধ্যমের কয়েকটিতে বলা হয়েছে। তবে রয়টার্স এ তথ্য যাচাই করতে পারেনি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার