
প্রতিদিন ডেস্ক | শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | ৯৬ বার পঠিত | পড়ুন মিনিটে

চুলের স্টাইল পছন্দ না হওয়ায় যুক্তরাষ্ট্রের টেক্সাসের চেম্বারস কাউন্টির মন্ট ভেলভিউতে এক শিক্ষার্থীকে দু’বার স্কুল থেকে বরখাস্ত করা হয়েছে। দুই সপ্তাহের শাস্তি শেষ করে গত গত ১৮ সেপ্টেম্বর স্কুলে এসেছিল সে। আবার একইভাবে চুলে বেঁধে (ড্রেডলকস স্টাইল) স্কুলে যায় ড্যারিল জর্জ (১৭)। তাই আবার তাকে একই শাস্তি দেয় স্কুল কর্তৃপক্ষ। খবর এনডিটিভি।
ড্যারিল মন্ট ভেলভিউর বারবারস হিল হাইস্কুলে ঘটেছে এই ঘটনা। স্কুল কর্তৃপক্ষের ভাষ্য, ড্যারিলের ছোট ছোট বেনি বাঁধা চুল তার চোখের নিচে, কানের নিচে এসে পড়ে, যা তাদের প্রতিষ্ঠানের পোশাকবিধির লঙ্ঘন। তবে ভিন্নমত পোষণ করেছেন ওই শিক্ষার্থীর মা দারেশা জর্জ।



