
যুক্তরাষ্ট্র প্রতিনিধি | রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | ১৬৬ বার পঠিত | পড়ুন মিনিটে

আদ্যাশক্তি মহামায়া মহিষাসুর মর্দীনি’র আগমনে নীলাচল ডিসির আয়োজনে ২১ অক্টোবর শনিবার স্থানীয় কিলমার মিডল স্কুলে অনুষ্ঠিত হয় ডিসি মেট্রোতে প্রবাসী বাঙালি হিন্দুদের দুর্গোৎসব। এ উপলক্ষে সর্বস্তরের প্রবাসীর সমাগমে গোটা এলাকা সম্প্রীতির বন্ধনে আবিষ্ট হয়। সকাল ১১টায় পুজা অর্চনা মধ্যদিয়ে বেলা বারটায় ভক্তবৃন্দ অন্জলি প্রদান করেন।
দুপুর থেকে রাতে অবধি হাজারো মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। বিকেল ৫টায় শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ভক্তিমূলক আগমনী, শাস্ত্রীয় সংগীত ছাড়াও ছিল নতুন প্রজন্মের বলিউড ফিউশন নাচ ও গান। এবারের বিশেষ আকর্ষণ ছিল সারে গামা পা শিল্পী “কৃত্তিকা”। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সোমা হালদার এবং শুভ রায়।

প্রতি বছর দৃষ্টিনন্দন মণ্ডপ এবং কারুকার্য্য সমৃদ্ধ মঞ্চ সজ্জ্যায় নীলাচন শ্রেষ্ঠত্বের আসন ধরে রেখেছে এবারও। এবারের পুজা থিম ছিল “আদ্যাশক্তি মহামায়া”। আগামী বছরের পুজার আমন্ত্রণ জানিয়ে উপস্থিত বাঙালিদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সভাপতি প্রানেশ হালদার।



