Advertisement Placeholder

ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালন

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   সোমবার, ০৬ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ২৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালন

জেলহত্যা দিবস উপলক্ষে ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের উদ্যোগে ৪ নভেম্বর শনিবার সন্ধ্যায় লেক ওয়ার্থ বিচে ক্র্যাজি মারিয়ো রেস্টুরেন্টে এক সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমেদ। সংগঠনের সাধারণ সম্পাদক মুজিব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত এ সভা শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব এবং জাতীয় নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সহ-সভপতি শেখ বাবুল।

আলোচনায় অংশগ্রহণ করেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার ইকরামুল ইসলাম ভুঁইয়া, ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগ সহ-সভাপতি সালমা রহমান মিনু, নাফিজ আহমেদ জুয়েল, ইমতিয়াজ হাসান, এম রহমান জহির, লিটন খান, শেখ বাবুল, ওসমান চৌধুরী অপু, নির্বাহী সদস্য বুলবুল চৌধুরী, যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বাবু, নুর খান, মোজাম্মেল হক, সাইফুল ইসলাম, স্টেট সেচ্ছাসেবক লীগের সহ-সভপতি আশরাফ কামাল প্রমুখ। বক্তারা বলেন, জেল হত্যাকাণ্ডের নেপথ্য চক্র পুনরায় মাঠে নেমেছে বাংলাদেশের বিরুদ্ধে।

কাড়ি কাড়ি টাকা ব্যয় করছে শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে সরাতে। তাই মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সকল প্রবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে সামনের নির্বাচনে আবারো নৌকার বিজয়ে। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন মহিলা আওয়ামী লীগের সভাপতি জেমি খান, সহ-সভাপতি ডলি আহমেদ, লিনা হক, মরিয়ম হক প্রমুখ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার