
যুক্তরাষ্ট্র প্রতিনিধি | সোমবার, ২০ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | ৮২ বার পঠিত | পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি রোজালিন কার্টার ৯৬ বছর বয়সে ১৯ নভেম্বর ১৯ নভেম্বর জর্জিয়ার দক্ষিণ-পশ্চিমে প্লেইন্স সিটিতে নিজ বাসায় পরলোকগমন করেছেন। তিনি ছিলেন সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের স্ত্রী ও রাজনৈতিক উপদেষ্টা। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের জীবনে সবচেয়ে বেশী দিনের স্ত্রী যা হচ্ছে ৭৭ বছর।
আটলান্টাস্থ ‘দ্য কার্টার সেন্টার’র পক্ষ থেকে রোজালিনের মৃত্যুসংবাদ প্রচারকালে উল্লেখ করা হয়েছে যে, তিনি গত মে মাসে ডাইমেনশিয়ায় আক্রান্ত হন এবং চলতি মাসেই তাকে হসপিস কেয়ারে নেয়া হয়েছিল।
৯৯ বছর বয়সী জিমি কার্টারও অসুস্থ। মেলানোমা স্কিন ক্যান্সারের শেষ পর্যায়ের আক্রান্তে থাকায় গত ফেব্রয়ারিতেই চিকিৎসার ওপর হাল ছেড়ে দিয়েছেন। তিনিও হসপিস কেয়ার সেন্টারেই অবস্থান করছেন।



