Advertisement Placeholder
স্টেট ডিপার্টমেন্টের সামনে বিএনপির মানববন্ধন

অবিলম্বে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দাবি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অবিলম্বে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দাবি

স্টেট ডিপার্টমেন্টের সামনে ওয়াশিংটন ডিসি বিএনপির মানববন্ধন। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

এক দফা দাবির প্রতি বাইডেন প্রশাসনের সমর্থনের প্রত্যাশায় ৬ ডিসেম্বর ওয়াশিংটন ডিসি বিএনপির উদ্যোগে স্টেট ডিপার্টমেন্টের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হলো। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর সমালোচনামূলক স্লোগানে নেতৃত্ব দেন ডিসি বিএনপির সভাপতি হাফিজ খান সোহায়েল। তারা অবিলম্বে শেখ হাসিনার পদত্যাগ এবং নির্বাচনী তপসিল বাতিল করে কেয়ারটেকার সরকার গঠনের জন্যে বাংলাদেশের ওপর প্রেসিডেন্ট বাইডেনের হস্তক্ষেপ কামনা করেন। কর্মসূচি শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সমীপে একটি স্মারকলিপি প্রদান করা হয় বলে আয়োজকরা জানান। এই মানববন্ধনে নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন শাহাদাত এইচ সোহরাওয়ার্দী, কাজী এম রহমান, মজনু মিয়া, জাহিদ খান, গাজী কামরুল ইসলাম, মোশাররফ হোসেন, মোখলেসুর রহমান, খালেদ তাফাদার, জাকির হোসেন, তৌহিদুল ইসলাম তুহিন, সৈয়দ সালেহ মনসুর পরশ, সাঈদ হায়দার, মোহাম্মদ সালাহউদ্দিন ভূঁইয়া, দেওয়ান মঈনউদ্দিন বিপ্লব, আবদুল মুক্তাদির, জাহাঙ্গীর খান, জহিরুল ইসলাম, আবুল হাসেম আজাদ, আরিফ উল ইসলাম, রেজওয়ান আনসারী পল্লব, নূর হোসেন বাহাদুর, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ মহসিন মিয়া, মোহাম্মদ শাহজাহান সিরাজ, মীর নির্ঝর রহমান নিক্সন, বেলাল হোসেন সুমন, আহাম্মেদ তারিকুর রহমান জনি, মাসুমা আক্তার মেরিন, শফিক কামার রাশেদ, তৌফিকুল ইসলাম, মোসাম্মৎ নুরুননাহার খাতুন, ফারহানা মইনুদ্দিন, গোলাম ফারুকী কিরণ, নাফিস খান, সৈয়দ হাবিব আহসান, আসিফ রেজা, সাঈদ খান, মোহাম্মদ শফিক মোল্লা, সাঈদ লিটু, আনসার আহমেদ, আব্দুস সালাম প্রমুখ। নেতৃবৃন্দ বাংলাদেশে আন্দোলনরত বিএনপি নেতাদের ধরপাকড়ের নিন্দা এবং অবিলম্বে সকলের মুক্তির দাবিও জানিয়েছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার