Advertisement Placeholder

সংখ্যালঘু সমস্যার স্থায়ী সমাধানে বাংলাদেশ ককাসের সঙ্গে আলোচনা করবো : কংগ্রেসওম্যান গ্রেস মেং

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সংখ্যালঘু সমস্যার স্থায়ী সমাধানে বাংলাদেশ ককাসের সঙ্গে আলোচনা করবো : কংগ্রেসওম্যান গ্রেস মেং

২০০১ সালের নির্বাচনের বিজয়োল্লাসকালে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর যে জঘন্য বর্বরতা চালিয়েছে, সামনের ৭ জানুয়ারির নির্বাচন ঘিরেও একই পরিস্থিতির আশংকার পরিপ্রেক্ষিতে কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের প্রভাবশালী সদস্য, কংগ্রেসওম্যান (নিউইয়র্ক-ডেমক্র্যাট) গ্রেস মেং বলেন যে, তিনি আন্তরিকভাবে চান বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক-যাতে সংখ্যালঘু নাগরিকগণসহ দেশের সকল নাগরিক নিরাপদে অংশ গ্রহন করতে পারে। গ্রেস মেং আরও বলেন, সংখ্যালঘু নাগরিকদের সুরক্ষার নিশ্চয়তা বিধান করা প্রতিটি সরকারের দায়িত্ব ও কর্তব্য এবং যুক্তরাষ্ট্র এই বিষয়টিকে ভীষণ গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করে। নির্বাচনকালে তো বটেই, সংখ্যালঘু নির্যাতন সমস্যার একটি স্থায়ী সমাধান খুঁজে বের করতে মার্কিন কংগ্রেসে বাংলাদেশে ককাসের অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করবেন বলেও আশ্বাস দেন গ্রেস মেং।

৮ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ফ্রেস মেডোজে যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদের উপদেষ্টা ডক্টর দিলীপ নাথের উদ্যোগে কংগ্রেসওম্যান গ্রেস মেং-এর সঙ্গে নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি সংখ্যালঘু সমাজের নেতৃবৃন্দের এক সভা অনুষ্ঠিত হয়। এক ঘণ্টার অধিক স্থায়ী এ সভায় বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নাজুক অবস্থার ধারাবিবরণীসহ আসন্ন নির্বাচনের সময়ে তাদের নিরাপত্তায় সত্যিকার অর্থে পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয় মার্কিন কংগ্রেসের প্রতি। তার পরিপ্রেক্ষিতে এসব কথা বলেছেন বাংলাদেশিদের পরীক্ষিত বন্ধু কংগ্রেসওম্যান গ্রেস মেং।

সভায় অধ্যাপক নবেন্দু দত্ত, রূপকুমার ভৌমিক, ডক্টর দিলীপ নাথ, ভজন সরকার, ভবতোষ মিত্র, প্রণবেন্দু চক্রবর্তি, সুশীল সিনহা ও ডক্টর দ্বিজেন ভট্টাচার্য বাংলাদেশে যুগ যুগ ধরে অব্যাহত সংখ্যালঘু নির্যাতন কারা করছে, তাদের উদ্দেশ্য কী, এই সামপ্রদায়িক সন্ত্রাস বন্ধ করতে এ যাবৎ কোন সরকারের কী ভূমিকা ছিল সে সব বিষয়ে বিস্তারিত আলোকপাতের পর কংগ্রেসওম্যানকে তাঁদের বক্তব্যের পরিপূরক মিডিয়া রিপোর্ট ও অন্যান্য প্রাসঙ্গিক দলিলপত্র প্রদান করেন। নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনকালে সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

এ সময় তারা ১৯৭১-এর গণহত্যার পটভূমি, সেকুলার ডেমোক্র্যাটিক বাংলাদেশের জন্মের ইতিহাস, মুক্তিযুদ্ধ চলাকালে সংখ্যালঘু সম্প্রদায়ের দুর্ভোগের অনুপুঙ্খ কাহিনী, দেশের প্রথম সংবিধানে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ থাকা সত্তে¡ও রাজনীতিতে ধর্মীয় উগ্রপন্থী-মৌলবাদীদের পুনর্বাসন এবং সাংবিধানিকভাবে ইসলামকে রাষ্ট্রধর্ম করে, জন্মগতভাবে সেকুলার ডেমোক্র্যাটিক বাংলাদেশকে কার্যত: একটি ধর্মীয় রাষ্ট্রে পরিণত করা, অত্যাচারের মুখে দেশত্যাগে বাধ্য হওয়ায় দেশের মোট জনসংখ্যায় হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের প্রতিনিধিত্বের হার ও সংখ্যা অবিশ্বাস্য পরিমাণে হ্রাস পাওয়ার কারণ এবং তার ফলে বাংলদেশে সংখ্যালঘু স¤প্রদায়ের অস্তিত্ব বিলুপ্ত হতে আর যে মাত্র তিরিশ বছর লাগবে সে সম্পর্কে প্রকাশিত একটি পরিসংখ্যান-নির্ভর ভবিষ্যদ্বাণী কংগ্রেসওম্যানকে জানানো হয়।

কংগ্রেসওম্যানকে ঐক্য পরিষদের নেতৃবৃন্দ আরো বলেন যে, প্রধানত দুই কারণে আজ বাংলাদেশে সেক্যুলার ডেমোক্র্যাসি ও সংখ্যালঘু সম্প্রদায়ের অস্তিত্ব বিপন্ন। প্রথমটি হচ্ছে সামপ্রদায়িক সন্ত্রাসীদের সঙ্গে প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক আঁতাত ও মোর্চা গঠন; আর দ্বিতীয়টি হল সংখ্যালঘু নির্যাতক ঐসব ধর্মীয় উগ্রপন্থী ও মৌলবাদীদের তোষণ করার জন্য তাদের কখনও বিচারের আওতায় না আনা।

সভায় এক পর্যায়ে কংগ্রেসওম্যান গ্রেস মেং বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করলে তাপস দে, সুবল দেবনাথ, পরিমল কর্মকার, সাধন দাস, গোপাল সাহা, নৃপতি রায় সহ উপস্থিত সকলে তাঁকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় ও দেশের প্রগতিশীল শক্তিকে সাহায্য করতে অনুরোধ জানান যাতে বাংলাদেশে ১৯৭২ সালের সংবিধান, অর্থাৎ ধর্ম-নিরপেক্ষ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার