Advertisement Placeholder

জাতিসংঘে ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির পক্ষে ১৫৩ দেশ

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র   |   বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাতিসংঘে ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির পক্ষে ১৫৩ দেশ

ইসরাইল-হামামের মধ্যেকার চলমান যুদ্ধ মানবিক কারণে বিরতির দাবিতে ১২ ডিসেম্বর মঙ্গলবার আরেকটি রেজ্যুলেশন পাস হলো জাতিসংঘ সাধারণ পরিষদে। ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৫৩টি এ রেজ্যুলেশনের পক্ষে ভোট দিয়েছে। বিপক্ষে ইসরায়েলের পাশে ছিল যুক্তরাষ্ট্রসহ মাত্র ১০টি রাষ্ট্র। ভোট প্রদানের সময় ফ্লোরে ছিল না ২৩ টি রাষ্ট্র। ইসরায়েলের পক্ষে অর্থাৎ যুদ্ধ বিরতির বিপক্ষে আরো ভোট দিয়েছে অষ্ট্রিয়া, চেচনিয়া, গুয়াতেমালা, লাইবেরিয়া, মাইক্রোনেসিয়া, নাউরো, পাপুয়া নিউগীনি এবং প্যারাগুয়ে।

উল্লেখ্য, একই দাবিতে ২৭ অক্টোবর আরব রাষ্ট্রসমূহের স্পন্সরের রেজ্যুলেশনের পক্ষে ভোট পড়েছিল ১২০ দেশের। বিপক্ষে ছিল ১৪টি। অনুপস্থিত ছিল ৪৫। অর্থাৎ সময়ের ব্যবধানে যুদ্ধ বিরতির প্রতি বিশ্ব সম্প্রদায়ের আকুতি বেড়েছে। ভোটের পর জাতিসংঘে ফিলিস্তিনের স্থায়ী প্রতিনিধি রিয়াদ মানসুর বলেন, সাধারণ অধিবেশন থেকে অত্যন্ত জোরদার একটি বার্তা পেরণের ক্ষেত্রে আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন বলে গণ্য হবে এবং এটি হচ্ছে আমাদের সম্মিলিত দায়িত্ব ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান আগ্রাসনের অবসানে সরব থাকা। আমাদের নিরস্ত্র মানুষের বিরুদ্ধে যুদ্ধের পরিসমাপ্তি না দেখা পর্যন্ত আমাদের দায়িত্ব হচ্ছে মানুষদের বাঁচাতে সর্বাত্মক প্রয়াস অব্যাহত রাখা।

উল্লেখ্য, গত শুক্রবার সিকিউরিটি কাউন্সিলে ইসরায়েল-হামাস যুদ্ধবিরোধী রেজ্যুলেশনে যুক্তরাষ্ট্র ভেটো দেয়ায় আরবের ইসলামিক রাষ্ট্রসমূহ মঙ্গলবার সাধারণ পরিষদের জরুরি এই অধিবেশন আহবান করেছিল। আরো উল্লেখ্য যে, সিকিউরিটি কাউন্সিলের রেজ্যুলেশন ব্যতীত ওই যুদ্ধ থামাতে জাতিসংঘের কোনো আইনগত বাধ্যকতা নেই। তবে বিশ্ব জনমতের প্রতিফলন ঘটাতে এ ধরনের রেজ্যুলেশনের ভূমিকা অপরিসীম। রাষ্ট্রদূত মানসুর বলেছেন, আমরা থামবো না যুদ্ধ-বিরতি না হওয়া পর্যন্ত।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার