Advertisement Placeholder

ফিলাডেলফিয়ায় হত্যাকান্ডের শিকার বাংলাদেশি একরামুল হক

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২২ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফিলাডেলফিয়ায় হত্যাকান্ডের শিকার বাংলাদেশি একরামুল হক

একরামুল হক। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

মাতাল ভাড়াটে কর্তৃক শনিবার রাতে পেনসিলভেনিয়া স্টেটের ফিলাডেলফিয়ায় এক বাংলাদেশি ল্যান্ডলর্ড খুন হয়েছেন। ৫৬ বছর বয়সী এই প্রবাসীর নাম মোহাম্মদ একরামুল হক। চট্টগ্রামের বিবির হাটের সন্তান একরামুল হক ২৪ বছর আগে যুক্তরাষ্ট্রে এসেছিলেন।
একরামুলের ঘনিষ্ঠজনেরা রবিবার এ সংবাদদাতাকে জানান, শনিবার রাতে সাউথ ওয়েস্ট ফিলাডেলফিয়াস্থ ৫৮০০ ওয়ুডল্যান্ডে নিজ বাসায় ফিরে দেখেন যে, স্প্যানিশ ভাড়াটিয়া কার্লোস মদ্যপ অবস্থায় মাতলামি করছে। একরামুল তাকে শান্ত করার চেষ্টা করেন। এ নিয়ে উভয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে কার্র্লোস হাতের কাছে থাকা হাতুড়ি দিয়ে একরামুলের মাথায় প্রচন্ড বেগে আঘাত করে। গুরুতর অবস্থায় তাকে নিকটস্থ হাসপাতালে জরুরী বিভাগে নেয়ার পর চিকিৎসকেরা একরামুলকে মৃত ঘোষণা করেন। আরো জানা গেছে, ল্যান্ডলর্ডকে হত্যার অভিযোগে কার্লোসকে পুলিশ গ্রেফতার করেছে।
কঠোর পরিশ্রমী একরামুলের লাশ মর্গে রাখা হয়েছে ময়না তদন্তের জন্যে। পেনসিলভেনিয়াস্থ চট্টগ্রাম সমিতির সভাপতি হাজী খোরশান জানান, দেশে তার স্ত্রী ও এক কন্যা রয়েছেন। পরিবারের সাথে পরামর্শক্রমে একরামুলের লাশ দাফনের পদক্ষেপ নেয়া হবে। উল্লেখ্য, একরামুল যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন এবং ওয়ার্ক পারমিট ছিল। সে অনুযায়ী ফিলাডেলফিয়াস্থ আন্তর্জাতিক এয়ারপোর্টে হুইল চেয়ার বহনকারিগণের সুপারভাইজার হিসেবে কাজ করতেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার