Advertisement Placeholder

ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের বিজয় উৎসব

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ২৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের বিজয় উৎসব

বিজয় উৎসবে প্রবাসীরা। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের বিপুল বিজয়ে ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের উদ্যোগে এক বিজয় উৎসব ২৪ জানুয়ারী বুধবার সন্ধ্যায় স্থানীয় ক্রেজি মারিয়ো রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুজিব উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত এ বিজয়-উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান।

এতে আরো বক্তব্য করেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগ সহ-সভাপতি সালমা রহমান মিনু, লিটন খান, এম রহমান জহির, রানা খান, ইমতিয়াজ হাসান, শেখ বাবুল, ওসমান চৌধুরী অপু, সম্মানিত সদস্য বুলবুল চৌধুরী, স্টেট আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ার খান দিপু, তৌহিদুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান, ইফতেখার চৌধুরী রিংকু, আওয়ামী লীগ নেতা সৈয়দ মাহাবুব, সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আশরাফ কামাল, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বাবু, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক মুজাম্মেল হক, সদস্য এ, কে, এম তাজুল ইসলাম, নুর খান , আলী আক্কাস, মহিলা আওয়ামী লীগের সভাপতি জেমী খান, সহ-সভাপতি ডলি আহমেদ, যুব মহিলা লীগের সভাপতি চেমন উদ্দীন, সাধারন সম্পাদক এরিনা খান, মিম খান, নাজমুন নাহার ইউনা, আবুল বাশার চৌধুরী প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি শেখ বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে এম ফজলুর রহমান বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে বাঙ্গালী জাতিকে যেমন স্বাধীনতা দিয়েছেন, ঠিক তেমনি দেশরত্ন শেখ হাসিনা দৃঢ় নেতৃত্বের মাধ্যমে দেশকে অর্থনৈতিক উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন। দ্বাদশ জাতীয় সংসদে বাংলাদেশ আওয়ামী লীগের টানা চতুর্থ বারের মত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন এবং পঞ্চম বারের প্রধানমন্ত্রী হওয়ায় দেশরত্ন শেখ হাসিনাকে অভিবাদন জানাই। প্রবাসের সবাইকে দেশরত্ন শেখ হাসিনাকে নেক হায়াত দান করার জন্য দোয়া করার জন্য আহ্বান জানাচ্ছি।
সভা শেষে সংগিত পরিবেশন করেন রুবী রউফ ও সাজ্জাদুর রহমান।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার