Advertisement Placeholder

মসজিদের ইমাম হত্যাকান্ডে পুত্রসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ৩১ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মসজিদের ইমাম হত্যাকান্ডে পুত্রসহ গ্রেফতার ৩

ইমাম হাসান শরিফ। ছবি-সংগ্রহ।

নিউজার্সি স্টেটের নিউইয়ার্ক মসজিদের ইমাম হাসান শরিফ (৫৬)কে হত্যার অভিযোগে তার পুত্র আব্দুস শরীফ (৩৬)সহ তিনজনকে নিউজার্সির পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানায়, সোমবার ভোরে নিউয়ার্ক এলাকার একটি এ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে লাইসেন্সহীন পিস্তলসহ ইমামের পুত্র-সহ কেভিন রজার্স (৪৬) এবং দেশোয়ান কিনচেন (৪৯)কে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, ৩ জানুয়ারি ফজরের নামাজ পড়িয়ে ভোর সোয়া ৬টায় মসজিদ সংলগ্ন পার্কে গেলে পিস্তলের গুলিতে নিহত হন ইমাম হাসান শরিফ। চাঞ্চল্যকর এই হত্যাকান্ডকে অনেকে ধর্মীয় বিদ্বেষমূলক হিসেবে দাবি করলেও তদন্ত কর্মকর্তারা তা মানতে রাজি হননি। এমনকি পুলিশের পক্ষ থেকে কোন ধরনের মন্তব্য না করেই অত্যন্ত ঠান্ডা মাথায় তারা এগুচ্ছেন এবং সর্বশেষ ইমামের পুত্রসহ ৩ জনকে গ্রেফতার করা হলো। ৩০ জানুয়ারি পর্যন্ত এদেরকে কারাগারে আটক রাখা হয়েছে বলে সর্বশেষ সংবাদে জানা গেছে।
জানা গেছে, ইমামতির পাশাপাশি ২০০৬ সাল থেকেই হাসান শরিফ নিউয়ার্ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ট্র্যান্সপোর্টেশন সিকিউরিটি অফিসার হিসেবে চাকরি করছিলেন। আরো জানা গেছে, হত্যাকান্ডের ৫ মাস আগে নিজের ফেসবুকে ইমাম শরিফ লিখেছিলেন যে, মসজিদের পার্কিং লটে বন্দুকধারির কবল থেকে কোনমতে রক্ষা পেলাম। দুর্বৃত্তকে ধরার চেষ্টা করেছি। কিন্তু সে দৌড়ে পালিয়েছে। অর্থাৎ তাকে হত্যার টার্গেট করা হয়েছিল আগে থেকেই।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার