Advertisement Placeholder

বেতন বৃদ্ধির দাবিতে ক্যালিফোর্নিয়া ভার্সিটির শিক্ষক-কর্মচারিরা ধর্মঘটে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ৩১ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বেতন বৃদ্ধির দাবিতে ক্যালিফোর্নিয়া ভার্সিটির শিক্ষক-কর্মচারিরা ধর্মঘটে

ইউনিভার্সিটি অব ক্যালিফোার্নয়ার ধর্মঘটি শিক্ষক-কর্মচারিরা রাজপথে। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

বেতন বৃদ্ধির দাবিতে সোমবার থেকে ধর্মঘট শুরু করেছেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ২৩ ক্যাম্পাসের ২৯ সহস্রাধিক শিক্ষক, লাইব্রেরিয়ান, কোচ, এবং অন্যান্য কর্মচারি। এরফলে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ এই পাবালিক কলেজের সাড়ে ৪ লক্ষাধিক ছাত্র স্প্রিং-সেমিস্টারের প্রথম দিন থেকেই ক্লাস মিস করছেন। উল্লেখ্য, বেতন-ভাতা বৃদ্ধির জন্যে ‘দ্য ক্যালিফোর্নিয়া ফ্যাকাল্টি এসোসিয়েশন’ বেশ কিছুদিন থেকেই কর্তৃপক্ষের সাথে দেন-দরবার করছিলেন।

তারা দাবি জানিয়েছেন ১২% বেতন বৃদ্ধির কিন্তু কর্তৃপক্ষ আগামী তিন বছরে বার্ষিক ৫% হারে সম্মত হয়েছেন। একইসাথে শিক্ষক-কর্মচারিরা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য-সেবার পরিধি বৃদ্ধি, প্রসবকালিন ছুটির ব্যবস্থায় উন্নতিসাধন এবং ক্রমবর্ধমান কর্মধারাকে ঢেলে সাজানোর দাবিও জানিয়েছেন তারা। এ প্রসঙ্গে ফ্যাকাল্টি এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ক্রিস কোক্স ২৯ জানুয়ারি গণমাধ্যমে বলেন, কর্তৃপক্ষ কেবলমাত্র বেতন বৃদ্ধির দাবিকে সামনে আনছেন, ওয়ার্কলোড, হেলথ অ্যান্ড সেইফটি ইস্যুকে আমলেই নিতে চাচ্ছেন না। এমনকি মাতৃত্বকালিন ছুটিকেও গুরুত্ব দিচ্ছেন না। এমনকি, প্রয়োজন অনুযায়ী শ্রেণী কক্ষের পরিধি বাড়াতে কিংবা গর্ভধারণকারি শিক্ষক-কর্মচারিদের তাৎক্ষণিক চিকিৎসা-সেবা, নারী-পুরুষের জন্যে পৃথক বাথরুমকেও একেবারেই গুরুত্ব দিচ্ছেন না ক্যালিফোর্নিয়া স্টেট প্রশাসন। এমনকি, ন্যায়সঙ্গত দাবিকে কর্তৃপক্ষ অর্থনৈতিক কারনে একেবারেই অবাস্তব হিসেবে অভিহিত করছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার