
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র | রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | ১১৮ বার পঠিত | পড়ুন মিনিটে

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গবেষণা পুরস্কার’র জন্যে দরখাস্ত আহবান করেছে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা ‘ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া-বার্কলে’র ইন্সটিটিউট ফর সাউথ এশিয়া স্টাডিজ। ১ এপ্রিলের মধ্যে আবেদন প্রেরণ করতে হবে এই ইন্সটিটিউটের প্রোগ্রাম ডিরেক্টর পুনিটা কলা বরাবরে (Program Director, Puneeta Kala at pkala@berkeley.edu)
পুরস্কারের জন্যে আবেদন করতে পারবেন যুক্তরাষ্ট্র অথবা ইউরোপের স্বীকৃত ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট ছাত্র অথবা প্রাথমিক কর্মজীবনের অনুষদ সদস্যরা। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সহায়তায় প্রতিষ্ঠিত বঙ্গবন্ধুর জীবন-কর্ম আলোকে এই গবেষণা পুরস্কার এ বছর সর্বোচ্চ দু’জনকে প্রদানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।



