Advertisement Placeholder

ক্যালিফোর্নিয়াস্থ জালালাবাদ এসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ক্যালিফোর্নিয়াস্থ জালালাবাদ এসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

লসএঞ্জেলেসে রেকর্ড পরিমাণ বৃষ্টিসহ চরম বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রবাসের জালালাবাদবাসী ও বিভিন্ন কমিউনিটির বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে ‘জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয় ৪ ফেব্রুয়ারী রোববার ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির স্টুডেন্ট অডিটরিয়ামে। বিদায়ী কমিটির সভাপতি আবুল হাসনাত রায়হানের স্বাগত বক্তব্য এবং সাধারণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন জেবুলের পরিচালনায় প্রথম পর্ব সম্পন্ন হয়। এই পর্বে সৈয়দ নাসির জেবুল বিদায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন করেন। এরপর নব-নির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার শিপার চৌধুরী। নির্বাচন কমিশনার নজরুল আলম এবং লিপন চৌধুরী এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বলে লসএঞ্জেলেস সংবাদদাতা তপন দেবনাথ জানিয়েছেন।

দ্বিতীয় পর্ব যৌথভাবে পরিচালনা করেন নবনির্বাচিত সাধারন সম্পাদক লায়েক আহমেদ ও বিদায়ী সাধারন সম্পাদক সৈয়দ নাসির জেবুল। এই পর্বে সভাপতিত্ব করেন নব নির্বাচিত সভাপতি আব্দুল মুনিম। প্রধান অতিথি হিসেবে মঞ্চে আসন গ্রহন করেন কেপিসি গ্রুপের চেয়ারম্যান কালী প্রদীপ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন লসএঞ্জেলেস কন্স্যুলেটের কমার্শিয়াল কাউন্সেলর এস এম খোরশিদ-উল আলম এবং নিউইয়র্ক থেকে আগত জালালাবাদ এসোসিয়েশন অব ইউএসএর সভাপতি বদরুল খান।

এই পর্বে অভিষেক উপলক্ষে প্রকাশিত স্মারক ম্যাগাজিন ‘সুরমা’র মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে লসএঞ্জেলেসের বিভিন্ন সংগঠন নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানায়। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ক্যালিফোর্নিয়া শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-ক্যালিফোর্নিয়া শাখা, বঙ্গবন্ধু পরিষদ, ক্যালিফোর্নিয়া চ্যাপ্টার, বাংলার বিজয় বহর, হৃদয়ে ওসমানী পরিষদ, আনন্দমেলা, মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা, স্টুডেন্ট এসোসিয়েশন। শেষে ডিনার ও মিমি আলাউদ্দিনের রকমারি গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার