Advertisement Placeholder

জর্জিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মিন্টু রহমান আর নেই

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   রবিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জর্জিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মিন্টু রহমান আর নেই

জর্জিয়ার সিনেটর শেখ রহমানের ভগ্নিপতি এবং জর্জিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মিন্টু রহমান ১৭ ফেব্রুয়ারি ভোররাতে আটলান্টাস্থ নর্থসাইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। কয়েক সপ্তাহ আগে এই হাসপাতালে ওপেন হার্ট সার্জারির পর ৭২ বছর বয়েসী মিন্টু রহমান আর সুস্থ হয়ে উঠতে পারেননি। মৃত্যুকালে তিনি স্ত্রী নাদিরা রহমান (জর্জিয়া বাংলাদেশ সমিতির সভাপতি) এবং এক ছেলে ও এক মেয়ে, ছোটভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মিন্টু রহমানের নামাজে জানাযা একইদিন দুপুরে আটলান্টাস্থ মুসলিম সেন্টারে অনুষ্ঠানের পর বেথেলহেমের নিউ মুসলিম কবরস্থানে দাফন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে বলা হয়েছে।  নরসিংদী জেলার কবি ও ষাটের দশকে কৃষক সমিতির নেতা মরহুম গোলাম রহমানের পুত্র মিন্টু রহমান যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বসতি গড়লেও সাংগঠনিক দক্ষতা ও নীতিবান মানুষ হিসেবে সমগ্র উত্তর আমেরিকাতেই বিশেষভাবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার