Advertisement Placeholder

যুক্তরাষ্ট্রের আইওয়ায় গির্জার বাইরে গুলি, নিহত ৩

বিশ্ব ডেস্ক   |   শুক্রবার, ০৩ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রের আইওয়ায় গির্জার বাইরে গুলি, নিহত ৩

যুক্তরাষ্ট্রে একের পর এক গুলির ঘটনা চলছে। এবার দেশটির আইওয়া রাজ্যে একটি গির্জার বাইরে গাড়ি রাখার জায়গায় গুলি চালিয়ে দুই নারীকে হত্যার পর এক অস্ত্রধারী নিজে আত্মহত্যা করেছেন।

রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার আইওয়ার এইমস শহরের কর্নারস্টোন চার্চের বাইরে এ ঘটনা ঘটে। সে সময় গির্জার ভেতরে একটি অনুষ্ঠান চলছিল বলে স্টোরি কাউন্টির ডেপুটি শেরিফ নিকোলাস লেনি জানিয়েছেন।

নিউ ইয়র্কের বাফেলো, টেক্সাসের ইউভালডে এবং ওকলাহোমার টুলসায় একের পর এক বন্দুক সহিংসতার ঘটনায় প্রেসিডেন্ট জো বাইডেনের ভাষণের পরপরই এই ঘটনা ঘটল।

একই দিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের রেসিন সমাধিস্থলে শেষকৃত্যের অনুষ্ঠানে গুলিতে দুইজন আহত হন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার