
বিশেষ সংবাদদাতা | শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | ১৫২ বার পঠিত | পড়ুন মিনিটে

নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণকালে বুধবার লসএঞ্জেলেসে একটি মেক্সিকান রেস্তোরায় প্রেসিডেন্ট জো বাইডেন প্রাত:রাশ গ্রহণের ২৮.৪২ ডলারের বিলের সাথে আরো ২০ ডলার দিয়েছেন বখশিস (টিপস) হিসেবে। সিটির বাল্ডউইন হিলস পাড়ায় সিজে’র ক্যাফে নামক রেস্টুরেন্টটির সুপারিশ করেছিলেন লসএঞ্জেলেসের মেয়র ক্যারেন ব্যাস। জানা গেছে, প্রাত:রাশের বুরিটো এবং একটি কমলার জুস অর্ডার করেছিলেন বাইডেন। তা গ্রহনের সময় সেখানকার অন্য গ্রাহকেরা বাইডেনের সাথে সেলফি উঠানো ছাড়াও হাস্যরশে মেতে উঠেন। দিনটি তাদের জন্যে অত্যন্ত সৌভাগ্যের বলেও কেউ কেউ মন্তব্য করেন। এসময় বাইডেনও চুটিয়ে তাদের সাথে মজা করেন।
সকলের কুশলাদি জানতে চান। উল্লেখ্য, ক্যালিফোর্নিয়ার লসএঞ্জেলেস এলাকাটি বরাবরই ডেমক্র্যাটদের দখলে। আরো উল্লেখ্য, বাইডেন সেখানে নাস্তার পরিকল্পনা আগে থেকেই নিলেও সেটিকে সর্বসাধারণের জন্যেও ওপেন রাখা হয়। যথারীতি ছিল সিক্রেট সার্ভিসের পাহাড়াও। তবে মোট দামের সাথে ৭০% এরম ত টিপস দেয়ার ঘটনাটি সর্বত্র চাউর হয়েছে গণমাধ্যমের দ্বারা। এর আগে জানুয়ারিতে সিনসিনািিট সিটির জাস্ট কিন বারবিকিউ এবং চার্লস্টন এসসি-তে হ্যানিবেল সোল কীচেন পরিদর্শন করেছেন আকস্মিতভাবে। উত্তর ক্যারলিনাতেও বাইডেন হঠাৎ করেই যাত্রাবিরতি দিয়েছিলেন আঞ্চলিক ফাস্টফুড চেইন কুক আউটে, মিশিগানে বাংলাদেশী অধ্যুষিত ডেট্রয়েটেও তিনি ‘ডে স্যা’তে খেয়েছিলেন। সে সময় ফার্স্টলেডি জিল বাইডেনও ছিলেন এবং রান্না সম্পর্কিত কথকথায় বাবুর্চি এবং ফ্লোরম্যানদের সাথে বেশ হাস্যরস করেছেন। বছরের শুরুতে ক্যালিফোর্নিয়ার বে এলাকায় ভ্রমণের সময় বাইডেন সান ফ্রান্সিসকোর ‘পপির ওয়েস্টারেট’এও অন্য গ্রহকদের সাথে খোশ গল্প করেছেন।



