
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | প্রিন্ট | ৬৮ বার পঠিত | পড়ুন মিনিটে

স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্লোরিডা আওয়ামী লীগের সভায় বক্তব্য দিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের উদ্যোগে ২৬ মার্চ বিকালে ক্রেজি ম্যারিয়ো রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুজিব উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান, মহিলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক অপু উকিল এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মনজুরুল আলম শাহীন।
এতে আরো বক্তব্য রাখেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি নাফিজ আহমেদ জুয়েল, এম রহমান জহির, ওসমান চৌধুরী অপু, সদস্য এ, কে, এম তাজুল ইসলাম, নুর খান, স্টেটের মহিলা আওয়ামী লীগের সভাপতি জেমী খান, সহ-সভাপতি ডলি আহমেদ প্রমুখ
এতে নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন ষ্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি সালমা রহমান মিনু, ইমতিয়াজ আহমেদ, বিন্দু খান, সম্মানিত সদস্য বুলবুল চৌধুরী, সৈয়দ মাহাবুব, মোহাম্মদ দিদারুল আলম, ষ্টেট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার খান দিপু, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বাবু, স্বাস্থ্য বিয়ষক সম্পাদক আসমা আক্তার রুবী, আওয়ামী লীগ নেতা নূর খান, মো সাজ্জাদ, সাইফুল ইসলাম, মাজেদুল হক আদর, রেজাউল করিম চৌধুরী, সাজ্জাদুর রহমান বাপ্পী, তৌফিক ভুইয়া, মো আশরাফ, তনু সেন, আজাদ, সাধন সরকার, পরশি ইসলাম প্রমুখ
সভায় বক্তার বলেন, আমাদের রয়েছে গৌরবোজ্বল ইতিহাস। বঙ্গবন্ধুই সেই ইতিহাসের মহানায়ক। বঙ্গবন্ধুর পথে আজ হাটছে বাংলাদেশ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে। বক্তারা বঙ্গবন্ধুর সোনার বাংলা তথা স্মার্ট বাংলাদেশ গড়তে সকল প্রবাসীকে দেশের জন্য কাজ করার আহ্বান জানান।



