Advertisement Placeholder
ইসরায়েলের সাথে ব্যবসায়িক চুক্তি বাতিলের দাবি

ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্কে গুগলের ২৮ কর্মচারি বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্কে গুগলের ২৮ কর্মচারি বরখাস্ত

ইসরায়েলের সাথে ব্যবসায়িক চুক্তির নিন্দা ও প্রতিবাদ করেন গুগলের কর্মচারিরা। ছবি-সংগ্রহ।

ইসরায়েলের সাথে নতুন ব্যবসায়িক চুক্তির নিন্দা এবং গাজায় নির্বিচার গণহত্যার প্রতিবাদে গুগলের নিউইয়র্ক এবং ক্যালিফোর্নিয়া অফিসে টানা ১০ ঘন্টার ‘অবস্থান কর্মসূচি’ পালনের জন্যে ২৮ কর্মকর্তাকে বরখাস্ত করা হলো। গত মঙ্গলবার থেকে নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, পেনসিলভেনিয়া, বস্টন, ফ্লোরিডা, জর্জিয়া, টেক্সাস, ওয়াশিংটন ডিসি, মিশিগান, শিকাগো, নিউজার্সির বিভিন্ন স্থানে বাইডেন প্রশাসনের ইসরায়েলিদের পক্ষাবলম্বনের প্রতিবাদ এবং অবিলম্বে যুদ্ধ বিরতিতে ইসরাইয়েলকে বাধ্য করার দাবিতে তুমুল বিক্ষোভ চলছে। বেশ কটি স্থানে জনজীবনে স্থবিরতা আনার অভিযোগে ৫ শতাধিক বিক্ষোভকারিকে পুলিশ গ্রেফতারের মধ্যেই গুগলের কর্মচারি ছাটাইয়ের ঘটনা ঘটলো। উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরাইলিদের একটি কনসার্টে হামলা চালিয়ে হামাস বাহিনী সহস্রাধিক তরুণ-তরুণীকে হত্যা এবং আড়াই শতাধিককে জিম্মি করার পরই ইসরাইয়েলিরা গাজায় হত্যাযজ্ঞ শুরু করেছে। হামাস নিধনের নামে অসহায় ফিলিস্তিনিদের, এমনকি হাসপাতালেও বোমা বর্ষণ করে হাজারো নারী-শিশু রোগীকে মেরে ফেলেছে। গাজায় বাড়ি-ঘর গুড়িয়ে দেয়ার পাশাপাশি শিবিরে আশ্রয় গ্রহণকারিদের মধ্যে ত্রাণ-সামগ্রি পরিবহনেও বাধা দেয়া হচ্ছে। এহেন আচরণকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করে অবিলম্বে ইসরাইয়েলকে নিবৃত করার আন্তর্জাতিক দাবি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশনকেও পাত্তা না দেয়ার পরিপ্রেক্ষিতে সারা আমেরিকায় লাগাতার বিক্ষোভ চলছে। ফিলিস্তিনিদের পক্ষাবলম্বনকারিরা রাস্তা এবং সেতু বন্ধ করে গোটা জনগোষ্ঠিকে থামিয়ে দেয়ার চেষ্টা করছে। তারই অংশ হিসেবে গুগলের উপরোক্ত দু’অফিসের গেটে এবং ভেতরে কর্মচারিরা অবস্থান ধর্মঘট করছিলেন। গুগলের ভাইস প্রেসিডেন্ট (গ্রোবাল সিকিউরিটি) ক্রিস রাকো এক স্মারকে ধর্মঘটি ২৮ জনকে অবিলম্বে বরখাস্তের আদেশ জারি করেছেন বুধবার অপরাহ্নে। বরখাস্তের নির্দেশে উল্লেখ করা হয়েছে, ওরা আমাদের অফিসের ভেতরে কর্মসূচি চালায়। অফিসের কর্মপরিবেশ ব্যাহত করেছে। অন্য কর্মচারিদের কাজেস বিঘ্ন ঘটিয়েছে। এমন আচরণকে মেনে নেয়া যায় না। খুবই অন্যায়। কর্মপরিবেশকে বিপন্ন করেছিল। উল্লেখ্য, ইসরায়েল সরকার এবং সামরিক বাহিনীকে কৃত্রিম বুদ্ধিমত্তায় অধিকতর সহযোগিতার জন্যে ‘প্রজেক্ট নিমবাস’-এ ১.২ বিলিয়ন ডলারের চুক্তি করেছে গুগল। এই চুক্তির মধ্যদিয়ে গাজায় ফিলিস্তিনি গণহত্যায় সহযোগিতা দেয়া হচ্ছে বলে অবস্থান ধর্মঘটিরা অভিযোগ করেন। তেমন অভিযোগ উল্লেখ করে প্লেকার্ডও বহন করা হয় কর্মসূচিতে।
নিউইয়র্ক পুলিশের পক্ষ থেকে আরো জানানো হয়, বুধবার ১০ ঘন্টার অবস্থান ধর্মঘটকালে গুগলের ম্যানহাটান অফিসে কর্মপরিবেশ বিপন্ন করার অভিযোগে অন্তত: চারজনকে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে, ক্যালিফোর্নিয়ার সানিভ্যালে অবস্থান ধর্মঘটকালে ৫ জনকে গ্রেফতার করেছে সেখানকার নিরাপত্তা বাহনী। তবে গ্রেফতারকৃত এই ৯ জন গুগলের বরখাস্তকৃত ২৮ জনের মধ্যে রয়েছেন বলে নিশ্চিত হওয়া যায়নি। উল্লেখ্য, গতমাসে গুগলের একজন সফ্টওয়ার ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করা হয় নিউইয়র্কে একটি টেক কনফারেন্সে ইসায়েলিদের গনহত্যার নিন্দাসূচক বক্তব্য প্রদানের জন্য।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার