Advertisement Placeholder

ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের উদ্যোগে মুজিবনগর দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ২১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের উদ্যোগে মুজিবনগর দিবস উদযাপন

মুজিবনগর দিবস উপলক্ষে ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সভায় বক্তব্য দিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের উদ্যোগে ১৭ এপ্রিল সন্ধ্যায় লেকওয়ার্থে ক্র্যাজি ম্যারিও রেস্টুরেন্টের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুজিব উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান।

ফজলুর রহমান তার বক্তব্যে বলেন, মুজিবনগর দিবস বাঙ্গালীর লড়াই সংগ্রামে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। মুজিবনগর সরকার বঙ্গবন্ধুর দুূরদর্শিতার এক অন্যন্য নিদর্শন । মুজিব নগর সরকার গঠনে শ্রীমতি ইন্দিরা গান্ধীর অবদানকেও শ্রদ্ধার সাথে স্মরণ করেন এম ফজলুর রহমান । তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহযোগী জাতীয় চার নেতাকেও শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, জাতীয় চার নেতা বঙ্গবন্ধুর রেখে যাওয়া দিক-নির্দেশনা অত্যন্ত সুচারুভাবে মেনে চলে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সফলভাবে পরিচালনা করেন, যার ফল হচ্ছে আজকের বাংলাদেশ।
এতে আরো বক্তব্য করেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি নাফিজ আহমেদ জুয়েল, ইমতিয়াজ আহমেদ, এম রহমান জহির, শেখ বাবুল ও ওসমান চৌধুরী অপু, সম্মানিত সদস্য বুলবুল চৌধুরী, সৈয়দ মাহবুব, যুগ্ন-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খান, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু জাকের খান বাবু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মুজাম্মেল হক প্রমুখ

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার