Advertisement Placeholder

বাংলা প্রেসক্লাব মিশিগানের সভাপতি শামীম, সম্পাদক আশিক

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৪ মে ২০২৪   |   প্রিন্ট   |   ১০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলা প্রেসক্লাব মিশিগানের সভাপতি শামীম, সম্পাদক আশিক

সভাপতি শামীম আহছান ও সাধারণ সম্পাদক আশিক রহমান।

বাংলাদেশি আমেরিকান গণমাধ্যমকর্মীদের সংগঠন ‘বাংলা প্রেসক্লাব মিশিগান’র নতুন কমিটি ঘোষণা করা হয় ১২ মে রবিবার। ওয়ারেন সিটির একটি হল রুমে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের বিদায়ী সভাপতি সুপ্রভাত মিশিগানের সম্পাদক চিন্ময় আচার্যী’র সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক আরটিভি প্রতিনিধি কামারুজ্জামান হেলালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতি নির্বাচিত হন খোয়াই সম্পাদক শামীম আহছান ও সাধারণ সম্পাদক হয়েছেন ডিবিসি টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আশিক রহমান। কার্যকরী কমিটির অন্য কর্মকর্তারা হলেন সিনিয়র সহ-সভাপতি সেলিম আহমদ এবং সহ-সভাপতি মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সোহেল, সাংগঠনিক সম্পাদক শাহেল আহমদ, কোষাধ্যক্ষ সোলায়মান আল মাহমুদ এবং প্রচার সম্পাদক মাহফুজুর রহমান শাহীন।
১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দ শাহেদুল হক, চিন্ময় আচার্যী, কামারুজ্জামান হেলাল, মুজিবুর রহমান শাহীন এবং মৃদুল কান্তি সরকার।
এছাড়াও বাংলা প্রেসক্লাব মিশিগানের সম্মানিত সদস্যদের মধ্যে রয়েছেন সৈয়দ আসাদুজ্জামান সোহান, দেওয়ান কাওসার, রফিকুল হাসান চৌধুরী তুহিন, তাসনিয়া তাবাসসুম আলভী প্রমুখ। উল্লেখ্য যে, নব নির্বাচিত কমিটি আগামী ১ জুন থেকে দায়িত্বভার গ্রহণ করবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার