
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৪ মে ২০২৪ | প্রিন্ট | ১৬৬ বার পঠিত | পড়ুন মিনিটে

মা জাহানারা বেগম, বাবা বেলাল মাহমুদ এবং ছোট ভাই রাহাত মাহমুদের সাথে আসিফ মাহমুদ রাজ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়া’র পেন কেরি ল’ স্কুল থেকে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান আসিফ মাহমুদ রাজ জুরিস ডক্টর (জেডি) ডিগ্রী অর্জন করেছে। ২০ মে সোমবার তার গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত হয়। আসছে সেপ্টেম্বরে রাজ আমেরিকান কর্পোরেট ল-ফার্ম ‘গ্রীনবার্গ ট্ররিগ এলএলপি’ (ওয়ান ভ্যান্ডারবিল্ট এভিনিউ, ম্যানহাটান, নিউইয়র্ক ) অফিসে যোগ দেবেন।
আসিফ মাহমুদ রাজ নিউইয়র্কের রিয়েল এষ্টেট ব্যবসায়ী ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতা বেলাল মাহমুদ ও জাহানারা বেগমের প্রথম সন্তান। রাজ ব্রুকলিন টেকনিক্যাল হাইস্কুল থেকে ল’ এন্ড সোসাইটি এবং ম্যাকোলে অনার্স কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান-এ সুম্মা কাম লাউডে (অনার্স) সহ ব্যাচেলর ডিগ্রী লাভ করেন। রাজের জন্যে সকলের কাছে দোয়া চেয়েছেন তার বাবা বেলাল মাহমুদ এবং মা জাহানারা বেগম।



