Advertisement Placeholder

সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার মা ম্যারিয়েন আর নেই

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   শনিবার, ০১ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার মা ম্যারিয়েন আর নেই

সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামার মা ও প্রেসিডেন্ট বারাক ওবামার শাশুড়ি ম্যারিয়েন রবিনসন ৩১ মে ৮৬ বছর বয়সে পরলোকগমন করেছেন।

মায়ের মৃত্যু সংবাদ নিশ্চিত করে মিশেল ওবামা সোস্যাল মিডিয়া ‘এক্স’-এ উল্লেখ করেছেন, মা ছিলেন আমার সবকিছুর প্রদর্শক। যখনই কোনো কিছুর প্রয়োজনবোধ করেছি, তিনি পাশে দাঁড়িয়েছেন, সে প্রয়োজন পূরণে সাধ্যমত সচেষ্ট ছিলেন। শুধু আমার নয়, আমার পুরো পরিবারকে আগলে রাখতেন সবসময়। আজ তার মৃত্যুসংবাদ সকলকে জানাতে হৃদয়টা ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে। শাশুড়ির মৃত্যু সংবাদ সকলের সাথে শেয়ার করতে প্রেসিডেন্ট ওবামাও গভীর দুঃখ প্রকাশ করেছেন ছায়ার মত আগলে রাখা অতি আপণ একজনকে হারিয়ে।

শিকাগোতে জন্মগ্রহণকারী ম্যারিয়েনের মৃত্যুও হয়েছে একই সিটিতেই। তবে কী কারণে মারা গেছেন তা উল্লেখ করেননি মিশেল কিংবা ওবামা। শীঘ্রই তার ফিউনারেল অনুষ্ঠিত হবে বলেও মিশেল ওবামা জানিয়েছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার