
যুক্তরাষ্ট্র প্রতিনিধি | রবিবার, ০২ জুন ২০২৪ | প্রিন্ট | ১২২ বার পঠিত | পড়ুন মিনিটে

শিকাগোতে বসবাসরত অবস্থায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর (৭৪) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ২৫ মে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন)। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শনকারী লালমনিরহাট পৌরসভার সন্তান আব্দুল গফুর দীর্ঘদিন ধরে সপরিবারে শিকাগোতে বাস করছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেন শিকাগোস্থ বাংলাদেশের অনরারি কন্সাল জেনারেল মুনির চৌধুরী।
২৮ মে এই মুক্তিযোদ্ধার কফিন জাতীয় পতাকায় আচ্ছাদিত করে রাষ্ট্রীয় অভিবাদন জ্ঞাপন করেন মুনির চৌধুরী। এরপর তাকে নিকটস্থ গোরস্থানে দাফন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা গফুরের ছেলে সাজেদুর রহমান জানান যে, নানারোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে শিকাগোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
একাত্তরের মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরের অসমসাহসী এই মুক্তিযোদ্ধার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর যুক্তরাষ্ট্র শাখার পক্ষে সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার।



