Advertisement Placeholder

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৮ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সমাবেশ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে ২৬ জুন ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের উদ্যোগে লেক ওয়ার্থ সিটিতে প্যারাডাইস ইন্ডিয়ান রেস্টুরেন ক্র্যাজি মারিয়োতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমেদ। সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক আলহাজ্ব মো: মুজিব উদ্দিন।

অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে যুক্তরাষ্ট আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান বাংলাদেশ থেকে টেলিফোনে প্রদত্ত বক্তব্যে বলেন, ১৯৪৯ সনের ২৩ জুন সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আওয়ামী লীগের জন্ম হয়েছিল। ‘৫২ সনের ভাষা আন্দোলন, ৬৬’র ৬দফা, ৬৯’র গন অভুত্থ্যান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের অবদান। দুর্যোগ ,মহামারী, ঘূর্নিঝড়, বন্যা,খরা,অত:পর করোনা মহামারীতে সর্বদা আওয়ামী লীগ মানুষের পাশে ছিল।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা রচনার পথে দিপ্ত প্রত্যয়ে এগিয়ে চলছেন তার যোগ্য উত্তরসূরি শেখ হাসিনা। এবারের প্রতিষ্ঠাবার্ষিকী শেখ হাসিনার নেতৃত্বকে আরো সমাদৃত করতে প্রবাসের সকলকে একযোগে কাজের উদাত্ত আহবান নিয়ে এসেছে।
আলোচনায় আরো অংশ গ্রহন করেন ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের নেতা নাফিজ আহমেদ জুয়েল,বীর মুক্তিযোদ্ধা বুলবুল চৌধুরী , লিটন খান, রানা খান, আলহাজ্ব ফারুক আহমেদ, শেখ বাবুল, এম রহমান জহির, ওসমান চৌধুরী অপু, মোঃ দিদারুল আলম, সাজ্জাদ হাসান, আনোয়ারুল খান দীপু, মোঃ সাজ্জাদ, বাপ্পী চৌধুরী, আলী আক্কাস, তাজরুল ইসলাম তাজ, সাইদ মাহবুব, সেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি আশরাফ কামাল, ফ্লোরিডা ষ্টেট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হারুন, সহ সভাপতি আনোয়ারুল করিম শাহীন, মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি ডলি আহমেদসহ নেতৃবৃন্দ। এ উপলক্ষে মনোজ্ঞ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার