Advertisement Placeholder

ছাত্রের সাথে যৌনতা : জর্জিয়ায় স্কুলের ২ নারী কর্মী গ্রেপ্তার

প্রতিদিন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ১০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ছাত্রের সাথে যৌনতা : জর্জিয়ায় স্কুলের ২ নারী কর্মী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য জর্জিয়ায় স্কুলের দুই নারী কর্মীর বিরুদ্ধে ছাত্রদের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার অভিযোগ আনা হয়েছে। ছাত্রদের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার ঘটনায় গ্রেপ্তারকৃত ওই দুই কর্মীকে সম্প্রতি দোষী সাব্যস্ত করেছেন দেশটির একটি আদালত।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালহাউন সিটি স্কুলের কর্মী রাইলি গ্রিসন ও ব্রুকলিন শুলারের বিরুদ্ধে ছাত্রদের সাথে শারীরিক সম্পর্কে জড়িত হওয়ার অভিযোগ আনা হয়েছে। গত বৃহস্পতিবার সেখানকার একটি আদালত ওই দুই নারী কর্মীকে দোষী সাব্যস্ত করেছেন। অভিযুক্ত দুই স্কুল কর্মী ২০২১ সালের অক্টোবর থেকে ২০২২ সালের জানুয়ারির মাঝে একাধিক ছাত্রের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন।

দেশটির এই সংবাদমাধ্যম বলেছে, রাইলি গ্রিসন ২০২১ সালের ২৯ অক্টোবর এবং পরের বছরের ৩ জানুয়ারির মাঝে দুই ছাত্রের সাথে একাধিকবার যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। এছাড়া স্কুলের কর্মী ব্রুকলিন শুলার একই সময়ে অন্য এক ছাত্রের সাথে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন।

আদালতের নথি অনুযায়ী, জর্জিয়া স্কুল ডিস্ট্রিক্টের এই দুই কর্মীর বিরুদ্ধে ছাত্রদের সাথে যৌনতায় লিপ্ত হওয়ার ঘটনায় ফার্স্ট ডিগ্রি অভিযোগ গঠন করা হয়েছে। তবে রাইলি গ্রিসন ও ব্রুকলিন শুলার স্কুলের শিক্ষক নাকি কর্মচারী ছিলেন তা স্পষ্ট নয়। তবে নথিতে তাদের দুজনকে সাবেক কর্মী হিসেবে বর্ণনা করা হয়েছে। এছাড়া স্কুলের নাম ও শিক্ষার্থীদের বয়সের বিষয়েও সুনির্দিষ্ট কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

জর্জিয়া স্কুল ডিস্ট্রিক্টের একটি স্কুলে নিজের সৎ মেয়েকে ভর্তি করিয়েছেন অদ্রি ডেকার নামের এক নারী। তিনি বলেন, আমি বাঁধাধরা মন্তব্য করতে চাই না। তবে তারা যে সমস্যায় আছেন সেটা তাদের দিকে তাকালে বোঝা যায়।

‘‘মনে হচ্ছে তারা কেবল ছেলে-পাগল। আর স্কুলের সবাই এটা জানতেন এবং এটা নিয়ে মজাও করতেন।’’ অপর একজন অভিভাবক বলেন, ‘‘তারা প্রেমের ভান করতেন।’’ তিনি বলেন, স্কুলে আসা আকর্ষণীয় বাবা-মায়েদের দিকে নজর দিতে পারতেন তারা। যেকোনও শিক্ষার্থীর বাবার সাথে তাদের প্রেমের ভান করা উচিত ছিল।’’

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার