Advertisement Placeholder

ফের ট্রাম্পকে হত্যার পরিকল্পনা : একে-৪৭-সহ গ্রেফতার একজন

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ১৭ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফের ট্রাম্পকে হত্যার পরিকল্পনা : একে-৪৭-সহ গ্রেফতার একজন

গত ১৩ জুলাই হত্যাকাণ্ডের শিকার হওয়া থেকে ভাগ্যের জোরে রক্ষা পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তাকে লক্ষ্য করে চলেছিল গুলি। কান ছুঁয়ে বেরিয়ে গেছে সেই গুলি। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ট্রাম্পের সভার সামনে হাজির বন্দুকধারী। ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সমাবেশে ঢোকার আগেই একে-৪৭ রাইফেল-সহ গ্রেপ্তার করা হলো এক আততায়ীকে। কানে ব্যান্ডেজ নিয়ে এই সমাবেশে উপস্থিত ছিলেন খোদ ডনাল্ড ট্রাম্প। পাশাপাশি ওই কর্মসূচিতে ছুরি নিয়ে প্রবেশের চেষ্টা করে আরও এক যুবক। তাকে গুলি করে হত্যা করেছে পুলিশ। সব মিলিয়ে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। মার্কিন পুলিশ সূত্রে জানা গেছে, মিলওয়াকিতে রিপাবলিকান কনভেনশন চলছে।

সেখান থেকেই এক বন্দুকধারীকে আটক করা হয়েছে। স্কি মাস্ক পরে এসেছিল সন্দেহভাজন ওই ব্যক্তি। তার ব্যাকপ্যাকে একে-৪৭ পিস্তল এবং গুলি ভর্তি ম্যাগজিন ছিল।ক্যাপিটল পুলিশেরই প্রথমে নজরে আসে ওই সন্দেহভাজন ব্যক্তি। তার স্কি মাস্ক ও পিঠের বিশাল ব্যাকপ্যাক দেখেই সন্দেহ জাগে। রাস্তায় এদিক-সেদিক ঘুরে বেড়াচ্ছিল অভিযুক্ত। তাকে জিজ্ঞাসাবাদ করে বক্তব্যে অসঙ্গতি মিলতেই তল্লাশি চালানো হয়। এরপরই ব্যাগ থেকে একে-৪৭ উদ্ধার করা হয়। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।
পাশাপাশি মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির ন্যাশনাল কনভেনশনের কাছে আরও এক সন্দেহভাজনকে গুলি করে হত্যা করেছে পুলিশ। অনুমান করা হচ্ছে ট্রাম্পের ওপর হামলার উদ্দেশ্য নিয়েই সেখানে উপস্থিত হয়েছিল যুবক। ধারালো ছুরি নিয়ে কনভেনশন চত্ত্বরে ঘোরাঘুরি করছিল ২১ বছরের ওই যুবক। পুলিশ বার বার তাকে ছুরি ফেলে দিতে বলে। যদিও পুলিশের নির্দেশ অগ্রাহ্য করে সে। এর পর তাকে গুলি করে পুলিশ। হামলার পরও দমে যাননি ট্রাম্প। সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেন। সূত্র : হিন্দুস্থান টাইমস।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার