Advertisement Placeholder

চাঁদপুর ফাউন্ডেশনের উপদেষ্টা আকতার হোসেন বাদল

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৬ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁদপুর ফাউন্ডেশনের উপদেষ্টা আকতার হোসেন বাদল

আকতার হোসেন বাদল।

মূলধারার রাজনীতিক, লং আইল্যান্ড চেম্বারের পরিচালক এবং আরএলবি গ্রুপের চেয়ারম্যান আকতার হোসেন বাদলকে যুক্তরাষ্ট্রস্থ রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের উপদেষ্টা করা হয়েছে। ২৮ জুলাই লং আইল্যান্ডের ফার্মিংডেল সিটিতে অবস্থিত বেথপেজ স্টেট পার্কে এই ফাউন্ডেশনের বনভোজনে আকতার হোসেন বাদলকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

সংগঠনের সভাপতি মু. ফখরুল ইসলাম মাসুম জানান, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের ঐতিহ্য অনুযায়ী সবকিছু করা হচ্ছে আর্ত-মানবতার সেবামূলক কার্যক্রমকে আরো গতিশীল করার অভিপ্রায়ে। উল্লেখ্য, বরাবরের মত এবারও কম্যুনিটির সর্ববৃহৎ একটি বনভোজনের প্রস্তুতি চলছে। এ লক্ষে আব্দুর রহিম ভূইয়াকে আহবায়ক এবং আবু তাহেরকে সদস্য-সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সকলেই সরব রয়েছেন। উল্লেখ্য, বনভোজন উপলক্ষে নারী, পুরুষ এবং তরুণ-তরুণী ছাড়াও ছোট্টমণিদের জন্যেও রয়েছে বিনোদনমূলক নানা প্রতিযোগিতা। ২০টি আকর্ষণীয় পুরস্কারের র‌্যাফেল ড্র থাকবে গতবারের মতোই। বনভোজনে সকলকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।
ফাউন্ডেশনের উপদেষ্টা আকতার হোসেন বাদল উল্লেখ করেন, নিউইয়র্কসহ সারা আমেরিকায় চাঁদপুরের ভাই-বোনেরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে অনেক কিছুই করা সম্ভব হবে। নিজ এলাকার সামগ্রিক কল্যাণেও অবদান রাখতে পারবো। আশা করছি বনভোজন থেকে সকলে সে সংকল্পই গ্রহণ করবো।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার