
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র | শনিবার, ০৩ অগাস্ট ২০২৪ | প্রিন্ট | ১১১ বার পঠিত | পড়ুন মিনিটে

জঙ্গি সংগঠন হিসেবে জামাত-শিবিরকে নিষিদ্ধ করার পরিপ্রেক্ষিতে বাইডেন প্রশাসনের মতামত জানতে চাইলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ২ আগস্ট শুক্রবার বাংলাদেশ প্রতিদিনকে জানান, আমরা বাংলাদেশের সংবিধান ও আইন অনুযায়ী সকল সিদ্ধান্ত গ্রহণের আহবান জানাচ্ছি।
জামাত-ই-ইসলাম, ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে বাংলাদেশ সরকারের নির্দেশ সম্পর্কেও আমরা অবহিত। আমরা বিশ্বের বিভিন্ন দেশে গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং মত প্রকাশের স্বাধীনতা এবং সংঘবদ্ধতার (সভা-সমাবেশ) স্বাধীনতাসহ মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহবান জানিয়ে থাকি। সে আলোকে বাংলাদেশে সহিংসতার সাম্প্রতিক সব ঘটনার একটি ন্যায্য, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর প্রয়োজনীয়তা উপলব্ধি করছি।



