
যুক্তরাষ্ট্র প্রতিনিধি | শনিবার, ১৭ অগাস্ট ২০২৪ | প্রিন্ট | ১২১ বার পঠিত | পড়ুন মিনিটে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগস্ট সন্ধ্যায় দোয়া মহফিল ও শোক সভা অনুষ্ঠিত। স্থানীয় ক্র্যাজি মারিয়ো রেস্টুরেন্টের মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমেদ। সংগঠনের সাধারণ সম্পাদক মুজিব উদ্দীনের পরিচালনায় এ সভা শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে।
প্রথম পর্বে বাংলাদেশে বঙ্গবন্ধু যাদুঘরে অগ্নিসংযোগ, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মৃতি সৌধে দুস্কৃতিকারীদের আঘাত ও আওয়ামী লীগ নেতা কর্মীদের হত্যার প্রতিবাদে মোমবাতি প্রজ্জলন করা হয়।

দ্বিতীয় পর্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট বাঙ্গালি জাতির জন্য কলঙ্কজনক অধ্যায়ের একটি দিন। ২০২৪ সালে এ কলঙ্কের বুঝা আরো ভারি হয়ে গেছে। ‘৭১ ও ‘৭৫ এর পরাজিত শক্তিরা বঙ্গবন্ধু যাদুঘরে অগ্নিসংযোগ, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মৃতি সৌধে আঘাত ও আওয়ামী লীগ নেতা কর্মীদের নৃশংসভাবে হত্যা করে কলঙ্কের চাপ আরে বাডিয়েছে। তিনি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন যে, তাদের মদদেই এহেন জঘন্য বর্বরতা অবাক বিস্ময়ে অবলোকন করলো বাঙালি জাতি এবং গোটা বিশ্ব। এ ধরনের পরিস্থিতির অবসানে দেশ ও প্রবাসে সকল সচেতন বাঙালিকে ঐক্যবদ্ধ আওয়াজ তোলার উদাত্ত আহবান জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি সালমা রহমান মিনু, ইমতিয়াজ আহমেদ, নাফিজ আহমেদ জুয়েল, রানা খান, কামাল উদ্দীন ভূইয়া, শেখ আহমেদ বাবুল, ওসমান চৌধুরী অপু, বিন্দু খান এবং এম রহমান জহির, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য সাজ্জাদুর রহমান,ফ্লোরিডা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইন্জিনিয়ার একরামুল ভুইয়া, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট আতিকুর রহমান, আওয়ামী লীগম নেতা বীর মুক্তিযোদ্ধা বুলবুল চৌধুরী, দিদারুল আলম, স্টেট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার খান দিপু ও তৌহিদুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান, ইফতেখার চৌধুরী রিংকু, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বাবু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মুজাম্মেল হক, সাংস্কৃতিক সম্পাদক মীম খান, উপ-দপ্তর সম্পাদক পল্লব মজুমদার, কর্যকারী সদস্য আয়শা শিকদার, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হারুন, সহ-সভাপতি মো শাহীন, সাজ্জাদ বাপ্পী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম চৌধুরী, ফুয়াদ জালাল, মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডলি আহমেদ, মহিলা যুবলীগের সভাপতি চেমন উদ্দীন, সহ-সভাপতি লিনা হক, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলী, এ, কে, এম তাজুল ইসলাম, নুর খান প্রমুখ।



