Advertisement Placeholder
ফোবানার ৩৯তম সম্মেলন নিউইয়র্ক-ক্যালিফোর্নিয়া-নিউজার্সি-মন্ট্রিয়লে

বন্যার্তদের পাশে দাঁড়ানো এবং অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতার অঙ্গিকার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ২৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বন্যার্তদের পাশে দাঁড়ানো এবং অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতার অঙ্গিকার

ছবির ক্যাপশন: উপর থেকে ১. চেয়ারম্যান আতিকুর রহমান ২. চেয়ারম্যান গিয়াস আহমেদ ৩. চেয়ারম্যান মাসুদ রব চৌধুরী ৪.চেয়ারম্যান শাহনেওয়াজ ৫.এক্সিকিউটিভ সেক্রেটারি রহিম নিহাল ৬.এক্সিকিউটিভ সেক্রেটারি দেওয়ান আজিম ৭.এক্সিকিউটিভ সেক্রেটারি আবির আলমগীর ৮.এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী আজম।

সামনের বছর ফোবানার বিভক্ত সম্মেলনগুলো অনুষ্ঠিত হবে লেবার ডে উইকেন্ডে কানাডার মন্টিয়ল, যুক্তরাষ্ট্রের আটলান্টা, নিউইয়র্ক এবং নিউজার্সিতে। এবারের ৩৮তম ফোবানার ৪ খন্ডে বিভক্ত ৩দিনব্যাপী সম্মেলন ( ৩০-আগস্ট-১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয় নিউইয়র্ক, মিশিগান, ভার্জিনিয়া এবং ম্যারিল্যান্ডে। সবকটি সম্মেলনেই বাংলাদেশের বন্যার্তদের জন্যে অনেক কর্মসূচি কাটছাট করা হয়েছে বলে আয়োজকরা জানান। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে উপস্থিতি কিছুটা কম হলেও বিনোদনে কোন কমতি ছিল না। সকলেই নবউদ্যমে ঘুরে দাঁড়ানোর সংকল্প ব্যক্ত করেছেন এবং অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতার অঙ্গিকার করা হয়েছে।
রাজধানী ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়ায় অনুষ্ঠিত ফোবানা সম্মেলনে অনুষ্ঠিত নির্বাচনে পরবর্তী বছরের নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ সেক্রেটারি নির্বাচিত হয়েছেন যথাক্রমে মাসুদ রব চৌধুরী (ক্যালিফোর্নিয়া) এবং আবির আলমগীর (নিউইয়র্ক)। আবির আলমগীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় একই আসনে পুননির্বাচিত হয়েছেন। এই সম্মেলন থেকে সামনের বছরের ৩৯তম ফোবানার হোস্ট সিটি হিসেবে মনোনীত করা হয়েছে জর্জিয়ার আটলান্টাকে। সেখানকার ‘বাংলা ধারা’ সম্মেলনের আয়োজন করবে। ‘চেতনায় বাংলাদেশ’ স্লোগানে ক্রিস্টাল ম্যারিয়ট গেটওয়ে হোটেলের বলরুমে অনুষ্ঠিত এই সম্মেলনের টাইটেল স্পন্সর ছিল ‘ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’।
নিউইয়র্ক সিটির লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে অনুষ্ঠিত ফোবানার সামনের বছরের সম্মেলনও নিউইয়র্কেই হবে এবং সেই ফোবানার সিটিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ (নিউইয়র্ক) এবং সেক্রেটারি হলেন দেওয়ান এ আজিম জুয়েল (কানাডা)। হোস্ট করবে ‘আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এবিসিসিআই)। তিন দিনব্যাপী ফোবানা সম্মেলনের সমাপনী ঘটে ১ সেপ্টেম্বর গভীর রাতে বিপুলসংখ্যক প্রবাসীর উল্লাসের মধ্যদিয়ে। ৩০ আগস্ট শুক্রবার সন্ধ্যায় বর্ণাঢ্য আয়োজনে ফোবানার উদ্বোধন করেন নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল মো. নাজমুল হুদা। সে সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্টিয়ারিং কমিটির চেয়ারপার্সন গিয়াস আহমেদ, হোস্ট কমিটির কনভেনর আসেফ বারি টুটুল, মেম্বার সেক্রেটারি ফাহাদ সোলায়মান, ফোবানার সাবেক নেতা ডা. মাসুদুর রহমান প্রমুখ। সেমিনার, কাব্য জলসা, ফ্যাশন শো, রকমারি পণ্যের স্টল সম্মেলনকে পরিপূর্ণতা দিতে অপরিসীম ভূমিকা রেখেছে। তিনদিনই ছিল জনপ্রিয় শিল্পীগণের মনোমুগ্ধকর পরিবেশনা। ফোবানার চেয়ারম্যান ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ জানান, এবারের ৩৮তম সম্মেলনের মতো সামনের বছর ৩৯তম ফোবানার আয়োজনও ব্যাপকভাবে করার প্রস্তুতি এখোন থেকেই নেয়া হবে।
অপরদিকে, মিশিগানের ফোবানায় অনুষ্ঠিত নির্বাচনে পুনরায় চেয়ারম্যান হয়েছেন আতিকুর রহমান (ফ্লোরিডা) এবং এক্সিকিউটিভ সেক্রেটারি নির্বাচিত হয়েছেন রহিম র‌্যা নিহাল (টেক্সাস)। এই ফোবানার সামনের বছরের ৩৯তম সম্মেলনের জন্যে হোস্ট সিটি হয়েছে কানাডার মন্ট্রিয়ল। মন্ট্রিয়লের ফোবানার আয়োজন করবে কানাডা বাংলাদেশ সলিডারিটি। এই অংশের চেয়ারম্যান আতিকুর রহমান জানান, এবারের সম্মেলনে বাংলাদেশের বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে প্রবাসীদের প্রতি উদাত্ত আহবানের পাশাপাশি প্রবাস প্রজন্মকে বাঙালি সংস্কৃতির আবহে এগিয়ে চলার অভিপ্রায়ে কয়েকটি অনুষ্ঠানও ছিল।
এদিকে, ম্যারিল্যান্ডে অনুষ্ঠিত ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী আজম জানান, সামনের বছরের সম্মেলনের হোস্ট হবার জন্যে মিশিগান, নিউজার্সি এবং নিউইয়র্কের ৩টি সংগঠন আবেদন করায় সিদ্ধান্তটি ঝুলে রয়েছে। শীঘ্রই ফোবানার স্টিয়ারিং কমিটির বৈঠকে তা চূড়ান্ত করা হবে। এই ফোবানার নির্বাহী কমিটি আরো এক বছর পর্যন্ত কার্যকর থাকবে এবং চেয়ারম্যান হলেন শাহনেওয়াজ (নিউইয়র্ক) এবং এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী আজম (নিউইয়র্ক)। কাজী আজম জানান, বিষয়ভিত্তিক সভা-সিম্পোজিয়ামের পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান-যেখানে পারফর্ম করেছেন দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার