Advertisement Placeholder

বিএনপি নেতা বাদলের প্রয়াত মায়ের দোয়া অনুষ্ঠানে সর্বস্তরের প্রবাসীরা

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ২০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিএনপি নেতা বাদলের প্রয়াত মায়ের দোয়া অনুষ্ঠানে সর্বস্তরের প্রবাসীরা

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুস সালাম এবং বেবী নাজনীনসহ সর্বস্তরের প্রবাসীর অংশগ্রহণে যুক্তরাষ্ট্র বিএনপির নেতা ও মূলধারার রাজনীতিক আকতার হোসেন বাদলের সদ্য প্রয়াত মা রওশনআরা বেগমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায়।

উল্লেখ্য, গত শুক্রবার নিউইয়র্ক সিটির জ্যামাইকা হাসপাতালে ৭৮ বছর বয়সে ইন্তেকাল করেছেন রওশনআরা বেগম। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও এক কন্যাসহ নাতি-নাতনী এবং অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মরহুমা রওশনআরা বেগম স্মরণে ব্রুকলীনের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় রাজমহল রেস্টুরেন্টের পার্টি হলে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের সম্মিলিত উদ্যোগে এ মাহফিলের সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য-সচিব জাহাঙ্গির সোহরাওয়ার্দি। বিএনপি নেতা ওমর ফারুক ও মহিনউদ্দিনের উদ্যোগে এ মাহফিলে সূচনা বক্তব্যে পরম মমতাময়ী মায়ের স্মৃতিচারণ এবং সবার দোয়া প্রার্থনা করেন আকতার হোসেন বাদল। দোয়া-মাহফিলে বিপুলভাবে সাড়া দেয়ায় সবার প্রতি গভীর কৃতজ্ঞতা জানান বিএনপির এই নেতা।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বেবী নাজনীন সবাইকে নিজ নিজ মায়ের প্রতি যত্নবান হবার অনুরোধ জানিয়ে বলেন, অতিসম্প্রতি আমিও মা হারিয়েছি। মৃত্যুবরণকারি সকল মায়ের আত্মার মাগফেরাত এবং যারা জীবিত আছেন তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

ঢাকা থেকে টেলিফোনে সমবেদনা জানিয়ে বক্তব্য দেন মাহফিলের বিশেষ অতিথি বিএনপি নেতা আব্দুস সালাম। যুক্তরাষ্ট্র বিএনপির বিলুপ্ত কমিটির কোষাধ্যক্ষ জসীম ভূঁইয়ার সভাপতিত্বে এ মাহফিলে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন মোস্তফা কামাল পাশা বাবুল, কাজী আজম, নাইম টুটুল, রহমতউল্লাহ, দেলোয়ার হোসেন শিপন, বাদল মির্জা, সালেহ আহমেদ মানিক, হারুন চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার শামীম, তাজুল ইসলাম, পিয়ার আলী, মনির হোসেন, মোহাম্মদ হোসেন প্রমুখ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার