
শহিদুল্লাহ কাইছার | বুধবার, ০৩ অগাস্ট ২০২২ | প্রিন্ট | ২২৭ বার পঠিত | পড়ুন মিনিটে

মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন কাজী রুহুল আমিন। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, রাজনিতীবিদ অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা ফেনীর কৃতি সন্তান কাজী রুহুল আমিনের নিউইয়র্ক আগমন উপলক্ষে এফডিসি ব্রুকলীনের একটি রেঁস্তোরায় সোমবার এক মতবিনিময় সভার আয়োজন করে।
বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কাজী আবু ইউছুফ, বিশিষ্ট সংগঠক-সাংবাদিক শহীদ উল্লাহ কাইছার, সোনাগাজী সমিতির সভাপতি মানিক চেয়ারম্যান, বেলাল মসজিদের ইমাম ও খতিব মুফতি আনসারুল করিম, বিশিষ্ট সমাজকর্মী মুর্শেদ খান, বেলাল মসজিদের সাবেক ইমাম আহাম্মেদ আব্দুল করিম, এডভোকেট আবুল বাশার, জাহাঙ্গীর আলম রতন এমডি শাহজান।
মোশাররফ হোসেন জাহাঙ্গীর প্রধান অতিথি কাজী রুহুল আমিনের পরিচিত মুখ। সবুর ওয়াজুন মেডিকেল পিসির অফিস ম্যানেজার কাজী আবু মোহাম্মদ ইউছুফ এমএ এমবিএ.র বড় ভাই।
কাজী রুহুল আমিন সকলকে ফেনীর সামগ্রিক কল্যাণে আরো জোরালো ভ‚মিকায় অবতীর্ণ হবার আহবান জানান।



