Advertisement Placeholder

জ্যামাইকায় ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১২ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জ্যামাইকায় ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু

জ্যামাইকায় ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রম শুরুর অনুষ্ঠানে কর্মকর্তাগণ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

নিউইয়র্ক সিটির জ্যামাইকায় আনুষ্ঠানিকভাবে ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রম ৬ আগস্ট শনিবার উদ্বোধন করা হয়েছে। নিউ অ্যামিরিকান ডেমোক্রেটিক ক্লাবের উদ্যোগে হিলসাইডে স্থানীয় ভোটারদের নানা তথ্য দিতে এই কার্যক্রম শুরু হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

আগামী নির্বাচন পর্যন্ত ভোটারদের রেজিস্ট্রেশন কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মূলধারার রাজনীতিক মোরশেদ আলম, নিউ অ্যামেরিকান ডেমোক্রেটিক ক্লাবের এক্সিকিউটিভ ডিরেক্টর আহনাফ আলম, ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রমের আহ্বায়ক রাব্বী সৈয়দ।

সহযোগী আয়োজক হিসাবে আরও বক্তব্য রাখেন বাংলাদেশি অ্যামেরিকান সোসাইটির প্রেসিডেন্ট ও কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ আলী, ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার মোফাজ্জল হোসাইন, কমিউনিটি বোর্ড মেম্বার আহসান হাবিব, আদনান সিদ্দিকী, হাসানুজ্জামান প্রমুখ।

বক্তারা বলেন, ভোট একটি নাগরিক অধিকার এবং ভোটের সময় এই অধিকার প্রয়োগ করে আপনার পছন্দের যোগ্য প্রার্থীকে বিজয়ী করতে মুখ্য ভূমিকা রাখবে। আয়োজকদের লক্ষ্য অধিকসংখ্যক মানুষকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত এবং নানা তথ্য দিয়ে তাদের সহযোগিতা করা যাতে ভবিষ্যতে নিজেদের কেউ নির্বাচন করলে ভাল ফল করেন। উপস্থিত মূল ধারার রাজনীতিবিদরা বলেন, নির্বাচনে ভালো ফলাফলের জন্য ভোটার রেজিস্ট্রেশন ও ভোট প্রদানে উৎসাহ দেওয়ার কোন বিকল্প নেই।

বক্তারা আরও বলেন, আগামী নির্বাচনে বাংলাদেশি কমিউনিটির মানুষ যাতে অধিক হারে ভোট দিতে যান তাতে তাদেরকে এই ক্যাম্পিংয়ের মাধ্যমে উৎসাহিত ও সচেতন করাই হচ্ছে এই কার্যক্রমের মূল লক্ষ্য। এবারের আয়োজনে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি ভোটার তাদের রেজিস্ট্রেশন ও সংশোধন কার্যক্রম সম্পন্ন করেন।

আয়োজকদের অন্যতম রাব্বি সৈয়দ ও আহনাফ আলম বলেন, এই কার্যক্রম সপ্তাহের বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় চলবে। শুধু ভোটার রেজিস্ট্রেশনই নয়, র‌্যাঙ্কিং সিস্টেম ভোট নিয়ে বিভিন্ন ধরণের সভা ও সেমিনার চলমান থাকবে। তারা আশা করেছেন তাদের এই চেষ্টার সুফল কোন একক ব্যক্তি কিংবা সংগঠন নয়, পুরো বাংলাদেশী কমিউনিটির প্রার্থী সহ যেকোন প্রার্থীই পেতে পারেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার