Advertisement Placeholder

গাইবান্ধা সোসাইটির সভাপতি শাহজাহান সেক্রেটারি রেজা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১২ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ৩৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধা সোসাইটির সভাপতি শাহজাহান সেক্রেটারি রেজা

সভাপতি শাহজাহান সরকার ও সেক্রেটারি রেজা রহমান।

গাইবান্ধা সোসাইটির সাধারণ সভা ও নির্বাচন ৭ আগষ্ট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে শাহজাহান সরকার সভাপতি ও রেজা রহমানকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও ১৭ সদস্যের একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়।

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টে এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক শফিউল আজম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব রেজা রহমান। নির্বাচন পরিচালনা করেন নির্বাচন কমিশনের সদস্য শামসুজ্জামান ও তুষার তরফদার। আলোচনায় অংশ গ্রহন করেন সংগঠনের প্রাক্তন সভাপতি নুরন্নবী প্রধান সবুজ, মোঃ আউয়াল দুলাল, জিয়াউর রহমান হেনরি, আব্দুল হক আকাশ, মেহেদী ইসলাম মিথুন,মাহফুজ তুহিন,দীলিপ মোদক প্রমূখ। সভায় আগামী ২১ আগষ্ট সংগঠনের পিকনিক করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

২০২৩-২৪ সালের কার্যকরী পরিষদের সদস্য-কর্মকর্তারা হলেন :সভাপতি-শাহজাহান সরকার, সহ-সভাপতি -মোঃ আউয়াল দুলাল, শফিউল উদ্দিন উৎপল ও আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক-রেজা রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক-প্রতীমা সরকার, সাংগঠনিক সম্পাদক-শফিউল আজম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক-দীলিপ মোদক, ক্রীড়া সম্পাদক মাহফুজ তুহিন, সাংস্কৃতিক সম্পাদক-মুক্তি সরকার, সমাজ কল্যাণ সম্পাদক- মোস্তান ছিরুর রহমান জুয়েল, দপ্তর সম্পাদক-উদয় ইসলাম। নির্বাহী সদস্যরা হলেন-নুরন্নবী প্রধান সবুজ, সনজীবন কুমার, জিয়াউর রহমান হেনরি, মাহমুদা বেগম মনি, ফারজানা সুলতানা লোপা, আমিরুল ইসলাম রানা, তুষার তরফতার, ফাহমিদা চৌধুরী লুনা, মেহেদী ইসলাম মিথুন, মোঃ সাব্বির, ফাতেমা মেহরীন ইমনি, সুলতানা তহামানবকুম, মামুনুর রশিদ, হোসনে বেগম রত্নাও নাসিরা আকতার স্বপ্না।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার